তালা

তালার তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে প্রধান মন্ত্রীর ঈদ উপহার ভিজিএফ চাল বিতরণ!

  প্রতিনিধি ২৩ মে ২০২৬ , ৯:৩৫:১৬ অনলাইন সংস্করণ

1-4064x3048-1-0-{}-0-12#

কে এম শাহীনুর রহমানঃ

সাতক্ষীরার তালা উপজেলার ৫ নং তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে উপজেলা প্রশাসনের আয়োজনে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ১১৬০ টি হতদরিদ্র ও অসহায় পরিবারের মধ্যে প্রধান মন্ত্রীর ঈদ উপহার ভিজিএফ কর্মসূচীর আওতায় পরিবার প্রতি ১০ কেজি চাল বিতরণ করা হয়েছে। বাংলাদেশ সরকারের দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দূর্যোগ ব্যবস্থাপনা ও  ত্রাণ মন্ত্রণালয় এর বাস্তবায়নে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তরের মাধ্যমে এই চাল বিতরণ করা হয়।

শনিবার (২৩ মে) সকাল ৯ টায় তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে চাল বিতরণ উদ্বোধন করেন, তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা এই চাল বিতরণ উদ্বোধন করেন।

তালা উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন, তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম এম আবুল কালাম আজাদ, ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেন, এমপি প্রতিনিধি নজরুল ইসলাম, ইউপি সদস্য শংকর দাশ, আলাউদ্দীন সরদার, মোহাম্মদ আলী, মতিয়ার রহমান, মনিরুল ইসলাম, মোঃ কামরুজ্জামান, দেলোয়ার হোসেন সোনা, মশিউর রহমান, জাকিয়া সুলতানা ইতি, রেশমা বেগম, রেবেকা বেগম এসময় উপস্থিত ছিলেন।

‎ইউপি চেয়ারম্যান এম মম আবুল কালাম আজাদ বলেন, সততা ও জবাব দিহিতা নিশ্চিত করা তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের নীতিগত সিদ্ধান্ত। এই পরিষদের চেয়ারম্যানের দ্বায়িত্ব নেয়ার পর থেকে আমার বিরুদ্ধে স্বজন প্রিতির কোনো অভিযোগ শোনা যায়নি। জামায়াত ও বিএনপির প্রতিনিধি, ইউপি সদস্য ও গণ্যমান্য লোকজনদের সাথে নিয়ে দলমতের উর্দ্ধে থেকে যাচাই বাছাই মাধ্যমে যাদের প্রকৃত পাওয়া উচিত তাদের তালিকা করা হয়েছে।

‎তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে ন্যায় ও সঠিকভাবে কাজ করতে পারলে কোনো কাজই সমস্যা নয়। সরকারের যে কোনো কর্মসূচী বাস্তবায়নে অনিয়ম মেনে নেয়া হবে না।

আরও খবর