প্রতিনিধি ১২ মে ২০২৬ , ৫:১৯:৫৬ অনলাইন সংস্করণ
কে এম শাহীনুর রহমানঃ
সাতক্ষীরার তালায় বাংলাদেশ ফার্মাসিটিক্যালস রিপ্রেজেন্টেটিভস এ্যাসেসিয়েশন (ফারিয়া) তালা ও কপিলমুনি শাখার উদ্যোগে “অধিকার আদায়ে আমরা সবাই একসাথে ” এই স্লোগান কে সামনে নিয়ে প্রতিবাদি মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ মে) সকাল ১০ টায় তালা প্রসক্লাবের সামনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের দালাল সম্মোধন করে গ্রফতার ও লাঞ্চনার প্রতিবাদে সুর্দিষ্ট নীতিমালাসহ ৬ দফা দাবী আদায়ের লক্ষ্যে এই প্রতিবাদী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
তালা উপজেলা ফারিয়ার সভাপতি মোঃ ফারুক হোসেনের সভাপতিত্বে ও জামিরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা মোঃ তবিবুর রহমান, কপিলমুনি শাখার সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, মেডিকেল রিপ্রেজেন্টটিভ জাহিদ হোসেন, আব্দুর রাজ্জাক, বিল্লাল হোসেন, আবির হোসেন, কামাল হোসেন প্রমুখ।
এসময় বক্তারা বলেন, বাংলাদেশে সকল ফার্মাসিটিক্যাল রিপ্রেজেন্টটিভ উচ্চ শিক্ষিত। বাজারে নতুন নতুন যে সকল ঔষধ আসে সেগুলো সম্পর্কে অনেক সময় ডাক্তারগণ অবগত থাকেন না। ঔষধের কার্যকরিতা সম্পর্কে ধারণা দেয়ার জন্য আমরা আলোচনা করি। করোনা মহামারীর সময়ও আমরা জীবনের ঝুঁকি নিয়ে মানুষ বাঁচাতে দিন-রাত পরিশ্রম করেছি। আর এখন আমাদের দালান বানানো হচ্ছে।
তারা বলেন, গতকাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আমাদের ভাইদের দালাল বলে গালি দেয়া হয়েছে এবং গ্রেফতার করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অনতিবিলম্বে তাদের মুক্তির দাবী জানাচ্ছি। মেডিকেল রিপ্রেজেন্টটিভদের সুর্দিষ্ট নীতিমালাসহ ৬ দফা দাবী বাস্তবায়নের দাবী জানান তারা।

















