প্রতিনিধি ৫ ফেব্রুয়ারি ২০২৬ , ১:৪১:১১ অনলাইন সংস্করণ
কে এম শাহীনুর রহমান :
আমি আপনাদেরই সন্তান। আমি মজলুম, মিথ্যা মামলায় আমাকে ফাঁসির সেলে রাখা হয়েছিলো। তালা-কলারোয়ার উন্নয়নে অতীতের মতো আপনাদের পাশে থাকতে চাই। আপনাদের ভোটে নির্বাচিত হলে অবহেলিত তালা-কলারোয়া কে আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলবো- আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তালা সদর ইউনিয়ন বিএনপির উদ্যোগে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারী) বিকেলে তালা বিদে হাইস্কুল মাঠে ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম বিশ্বাসের সভাপতিত্বে ও উপজেলা যুব দলের যুগ্ম আহবায়ক সাইদুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, ধানদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, সাবেক চেয়ারম্যান এস এম লিয়াকত হোসেন, উপজেলা কৃষক দলের সভাপতি আলি হোসেন, উপজেলা উপজেলা যুবদলের আহবায়ক মির্জা আতিয়ার রহমান, উপজেলা ছাত্র দলের সভাপতি হাফিজুর রহমান, উপজেলা মহিলা দলের আহবায়ক মেহেরুন নেছা মিনি প্রমুখ।
হাবিবুল ইসলাম হাবিব বলেন, তালায় কপোতাক্ষ নদের উপর ব্রীজ সহ অসংখ্য রাস্তা, ব্রীজ, কালভার্ট করেছিলাম। জলাবদ্ধতা নিরসনে কপোতাক্ষ নদ খনন করেছিলাম। দলীয় বিবেচনা না করে অসংখ্য স্কুল কলেজ এমপিও ভূক্ত করেছিলাম। এবার নির্বাচিত হলে কপিলমুনি-কানাইদিয়া ব্রীজ সহ অগ্রাধীকার ভিত্তিতে সকল রাস্তা পাঁকা করণের উদ্যোগ গ্রহণ করা হবে। আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। আমার দল মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে। আমার বিশ্বাস মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকল শ্রেণী পেশার মানুষ ঐক্যবদ্ধভাবে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন বলে বিশ্বাস করি।
তিনি বলেন, আমার কাছে সব শ্রণীর মানুষ নিরাপদ। আমার দ্বারা কোনো হিন্দু ধর্মের মানুষ অত্যাচারিত হবে না। বিগত দিনে আমি তার প্রমাণ রেখেছি। সকল ভেদাভেদ ভুলে ধানের শীষ প্রতীকে ভোট চান তিনি।

















