তালা

তালার হরিহনগর বাজার ফুটবল মাঠে ইউনিয়ন বিএনপির উদ্যোগে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত!

  প্রতিনিধি ২৪ জানুয়ারি ২০২৬ , ১:২৩:৪২ অনলাইন সংস্করণ

‎‎কে এম শাহীনুর রহমানঃ

সাতক্ষীরার তালায় উপজেলার হরিহরনগর বাজার ফুটবল মাঠে ইউনিয়ন বিএনপির উদ্যোগে আসন্ন ত্রৈয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ জানুয়ারী) বিকাল ৩টায় ইউনিয়ন বিএনপির সভাপতি মাষ্টার মইনুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল গপ্ফারের  সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা১ (তালা-কলারোয়া) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাবিবুল ইসলাম হাবিব।

বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, উপজেলা বিএনপির সহ সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ও জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, অধ্যাপক মোশারফ হোসেন, সাবেক চেয়ারম্যান সাংবাদিক এস এম লিয়াকত হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক মির্জা আতিয়ার রহমান, উপজেলা যুবদলের সাবেক সভাপতি হাফিজুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাইদুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক স ম ইয়াছিনউল্লাহ, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সভাপতি হাফিজুর রহমান, উপজেলা মহিলা দলের আহবায়ক মেহেরুন নেছা মিনি, পূজা উৎযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্দীপ দাশ, মেহেদী হাসান সাগর, হোসনেয়ারা পারভীন কাকলী প্রমুখ।

ধানের শীষের প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব বলেন, আমি ২ বারের সংসদ সদস্য ছিলাম। এই অঞ্চলের মানুষের প্রাণের দাবি কপোতাক্ষ নদের উপর ব্রীজ, সকল কাঁচা রাস্তা পাঁকা করেছিলাম। আপনাদের সহযোগীতায় তালার অভূতপূর্ব উন্নয়ন করেছিলাম। দলনত নির্বিশেষে রাজনৈতিক মতাদর্শের উর্দ্ধে থেকে উন্নয়ন করেছিলাম। আমার নেতৃত্বের প্রতি ইর্ষান্বিত হয়ে মিথ্যা মামলায় ৭০ বছর সাজা দিয়েছিলো। আনি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। আমরা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি। আমার বিশ্বাস মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকল শ্রেণী পেশার মানুষ ঐক্যবদ্ধভাবে আমাকে ভোট দিবেন। আমার কাজের সুযোগ পেলে কোনো মিডিয়া লাগবে না। সরাসরি সাধারণ মানুষ কে সাথে নিয়ে তালা কলারোয়ার উন্নয়ন করব ইনশাআল্লাহ। কৃষি কার্ড, ফ্যামিলী কার্ডের মাধ্যমে অস্বচ্ছল পরিবারকে স্বাবলম্বী করা হবে বলে জানান তিনি।

আরও খবর