প্রতিনিধি ৪ মার্চ ২০২৬ , ৪:৪৯:০৮ অনলাইন সংস্করণ
কে এম শাহীনুর রহমান:
সাতক্ষীরার তালায় ২ শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় তালা থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
বুধবার (৪ মার্চ) সন্ধ্যায় উপজেলার হাজরাকাটি প্রামে এ ঘটনা ঘটে।
প্রাপ্ত তথ্যে জানা যায়, হাজরাকাটি গ্রামের আক্তারুল বিশ্বাসের ছেলে পারভেজ বিশ্বাস কিছুদিন ধরে প্রতিবেশী রফিকুল বিশ্বাসের শিশু কন্যা ( ৬) ও রফিকুল ইসলামের শিশু কন্যা (৫) কে বিভিন্ন সময়ে মন ভুলানো কথা বলে বাড়ির ছাদে নিয়ে যৌনাঙ্গে হাত দেয়া সহ পায়ুপথে যৌনাচার করা হয়েছে। এই ঘটনায় শিশুর পরিবারের লোকজন প্রতিবাদ করলে ছেলের পিতা সহ পরিবারের লোকজন তাদের উপর হামলা করে এবং বাড়িতে রাখা ৩ লক্ষাধিক টাকা নিয়ে যায়।
শিশুটির মা এই প্রতিবেদক কে বলেন, ১ সপ্তাহ আগে আমার মেয়ের পায়ুপথে যৌনাচার করার কারণে অসুস্থ হয়ে পড়েছে। সে ভয়ে কিছু বলেনি। আজ তাবাসসুমের সাথে একই ঘটনার কথা জানাজানি হলে সে আজ আমার সাথে সব কথা বলেছে। আমার মেয়ের পাছা সহ সমস্ত শরীরে ব্যথা। সে খুবই অসুস্থ হয়ে পড়েছে।
শফিকুল ইসলাম বলেন, আজ আমার মেয়েকে ফুসলিয়ে ছাদের উপর নিয়ে গোপাঙ্গনে হাত দেয়া সহ ধর্ষনের চেষ্টা করে। এসময় মেয়ে কেঁদে উঠলে কোলে করে বাইরে ঘোরাতে নিয়ে যায়। ঘটনা শোনার পরে আমরা জিজ্ঞেস করতে গেলে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে বাড়িতে হামলা করে ঘরে রাখা ৩ লক্ষাধিক টাকা নিয়ে যায়।
প্রতিবেশী রিপন বিশ্বাস বলেন, আক্তারুলের ছেলে পারভেজের স্বভাব খুবই খারাপ। কিছু দিন আগে আমার মেবাইল চুরি করছিলো। ওর পিতা ছেলেকে প্রশ্রয় দেয় সে কারণে ছেলেটা আর ভালো হলো না।
অভিযুক্ত পারভেজের পিতা আক্তারুল বিশ্বাস বলেন, এসব ঘটনা আমি আগে কোনোদিন শুনিনি। আজ এরা বাড়িতে গেলে জানতে পারি। আমার ছেলে সব ঘটনা মিথ্যা বলে জানিয়েছে। আমি কোনো টাকা নেয়নি বরং ওরা আমার বাড়ি ভাংচুর করে টাকা নিয়ে গেছে।
তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) সহিদুল ইসলাম বলেন, আমি, ওসি তদন্ত সহ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন কেরেছি। ঘটনার সত্যতা পাওয়ায় নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে তবে আসামি গ্রফতার হয়নি। গ্রেফতারের জন্য অভিযান অব্যহত আছে।

















