তালা

তালায় ট্রাক ড্রাইভার কে জিম্মি করে ব্যাপক মারধর, টাকা ছিনতায়ের অভিযোগ!

  প্রতিনিধি ৬ জুন ২০২৬ , ২:৩৯:২৩ অনলাইন সংস্করণ

কে এম শাহীনুর রহমানঃ

সাতক্ষীরার তালায় এনামুল হক নামে এক ট্রাক ড্রাইভারকে জিম্মি করে ব্যাপক মারধর ও টাকা ছিনতাই করা হয়েছে। এসময় টায়ার চুরি ও হত্যার পরিকল্পনার অভিযোগ তুলে নন জুডিশিয়াল ষ্ট্যাম্পে স্বাক্ষর নেয়ার অভিযোগ উঠেছে। সে কেশবপুর উপজেলার ভবানীপুর গ্রামের জমির উদ্দিন খার ছেলে।

রবিবার (১ জুন) রাত ১০ টার কিছু পরে পাটকেলঘাটা থানার ৩০ মাইল নামক স্থানে এ ঘটনা ঘটে।

‎ভূক্তভোগী ট্রাক ড্রাইভার হক বলেন, আমি দীর্ঘদিন নগরঘাটা গ্রামের ইয়াছিনের ট্রাক চালাতাম। একটা বিষয় নিয়ে ঝগড়ার কারণে তার ট্রাক চালানো বন্ধ করি। এখন নগরঘাটা গ্রামের সাইফুল ইসলামের ট্রাকে ড্রাইভারি করি। গত সোমবার রাত ১০ টার দিকে সাইফুল ভায়ের কাছে থেকে ২ লাখ ৪০ হাজার টাকা নিয়ে ভাটায় ইট আনতে যাচ্ছিলাম। আমি ট্রাক নিয়ে ৩০ মাইল বাজারে পৌঁছালে পূর্ব শত্রুতার জের ধরে ইয়াছিন, ট্রাক ড্রাইভার খেজুরডাঙ্গী গ্রামের নাইমুন, নগরঘাটা গ্রামের মনি, মাসুদ, মাবুদ, মামুন আনারুল সহ স্থানীয় ১০/১২ জন মিলে আমাকে ট্রাক থেকে নামিয়ে ইয়াছিনের বাড়ি নিয়ে বেধে লোহার রড, হাতুড়ি ও ঝাল বাটা নোড়া দিয়ে মাথায়, হাতে, পায়ে, হাটুর উপর পিটিয়ে আহত করে। এসময় আমি মরণাপন্ন হয়ে পড়লে তারা টায়ার চুরির মিথ্যা অপবাদ দিয়ে পাটকেলঘাটা থানায় ফোন করে। অবস্থা খারাপ দেখে পাটকেলঘাটা থানা পুলিশ না নিলে ৯৯৯ ফোন করে, তারাও নিতে অস্বীকার করলে সাতক্ষীরা সদর থানা পুলিশ উদ্ধার করে সদর হাসপাতালে ডাক্তার দেখিয়ে থানায় আটকে রাখে। পরের দিন কোর্ট থেকে জামিন নিয়ে তালা হাসপাতালে এসে ভর্তী হই।

‎তিনি বলেন, তারা হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে  ফাটিয়ে দিয়েছে, ৫টি সেলাই লেগেছে। ঝাল বাটা নোড়া দিয়ে আমার দু’পায়ের হাঁটুতে পিটিয়ে ভেঙে দিয়েছে। এসময় জোর পূর্বক নন জুডিশিয়াল ষ্ট্যাম্পে স্বাক্ষর করে নিয়েছেন বলে তিনি জানান।

মোবাইল ফোন বন্ধ থাকায় অভিযুক্ত ট্রাক মালিক ইয়াছিন এর বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

<s

আরও খবর