সারাদেশ

ডুমুরিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযান, চিংড়ি মাছ ব্যবসায়িকে ৩০ হাজার টাকা জরিমানা

  প্রতিনিধি ২৭ জানুয়ারি ২০২৬ , ৫:৪৭:০৪ অনলাইন সংস্করণ

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি:

ডুমুরিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে হিমায়িত রপ্তানি যোগ্য চিংড়ি মাছে অপদ্রব্য পুশ করার অপরাধে এক অসাধু ব্যবসায়িকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারী) দুপুরেগোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর যৌথভাবে অভিযান চালিয়ে উপজেলার খর্নিয়া বাজার এলাকা থেকে অসাধু ব্যবসায়ি বগুড়া জেলার শাহাদাত হোসেনের ছেলে আব্দুর রাজ্জাক (৪৪) কে অপদ্রব্য পুশ করা অবস্থায় আটক করে। পুশ কাজে ব্যাবহৃত সরঞ্জম সিরিঞ্জ জেলি বালতীসহ প্রায় ৪০ কেজি ওজনের পুশকৃত গলদা চিংড়ি উদ্ধার হয়।

এসময় মৎস্য ও মৎস্য পন্য মান পরিদর্শন ও মৎস্য মান নিয়ন্ত্রণ আইন ২০২০ এর ৩১ ধারা মোতাবেক ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পুশকৃত ৪০ কেজি চিংড়ি জব্দ করে বিনষ্ট করা হয়।

অদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অমিত কুমার বিশ্বাস। আদালতকে সহযোগিতা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান রিগান,ভুমি অফিসের নাজির কিরণ বালা।

আরও খবর

তালায় ক্ষেতে বিষ মেশানো সরিষা বীজ ছিটিয়ে পোষা কবুতর সহ শত শত পাখি হত্যা, মামলার প্রস্তুতি!

জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে দেশ থেকে চাঁদাবাজি, লুটপাট, ধর্ষণসহ সকল অন্যায় কঠোর হাতে দমন করা হবে- অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ

হাদির বিষয়ে ইউনূসকে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর ফোন

বাংলাদেশ ‎ইসলামী ছাত্রশিবির তালা সরকারি কলেজ শাখার আয়োজনে অর্থ সহ পবিত্র কুরআন বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত!

তালায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সংক্রান্ত সচেতনতা ও নির্বাচনী আচরণ বিধি প্রতিপালন সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত!

ষড়যন্ত্রে জড়িতদের কাউকেই ছাড় দেওয়া হবে না : প্রধান উপদেষ্টা