তালা

তালায় অবসর প্রাপ্ত শিক্ষকের দখলীয় সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা, থানায় অভিযোগ!

  প্রতিনিধি ১২ মে ২০২৬ , ৬:১২:৪৫ অনলাইন সংস্করণ

কে এম শাহীনুর রহমান:

সাতক্ষীরার তালায় অবসরপ্রাপ্ত শিক্ষকের পৈত্রিক ও ক্রয়কৃত সম্পত্তি জোরপূর্বক দখল করে ক্ষেতের ফসল ও গাছগাছালি কেঁটে নেয়ার হুকমি দিচ্ছে ইবাদুল সরদার ও তার সাঙ্গ পাঙ্গরা। এঘটনায় নিরুপায় হয়ে শিক্ষক আয়ুব আলী সরদার তালা থানায় লিখিত অভিযোগ করেছন। তিনি উপজেলার নলতা গ্রামের মৃত্যু আঃ রহিম সরদারের ছেলে।

থানায় অভিযোগপত্র সূত্রে জানা যায়, শিক্ষক আয়ুব আলী সরদারের কাছ থেকে পৈত্রিক সম্পত্তি ও ক্রয়কৃত সম্পত্তি ২০২৪ সাল থেকে বাৎসরিক ১৪ হাজার টাকা চুক্তিতে হারি নিয়ে উপজেলার নলতা গ্রামের মৃত্যু সামছুর রহমানের ছেলে ইবাদুল সরদার চাষাবাদ করে। প্রথম বছর হারির টাকা পরিশোধ করলেও ২৫ ও ২৬ সালে হারি না দিয়ে বিভিন্ন রকম তাল বাহানা শুরু করে। হারির টাকা চাইতে গেলে বিভিন্ন রকম ভয়ভীতি দেখায় এবং ইবাদুল ও তার সহযোগী নাজিম শেখ, বাহারুল শেখ ও সাইদ শেখ মিলে জোরপূর্বক ধান কেটে নেয়ার চেষ্টা করে।

আয়ুব আলী সরদারের ছেলে সেনা কর্মকর্তা আরিফুজ্জামান বলেন, আমরা দুই ভাই সেনা ও বিমান বাহিনীতে চাকুরী করি। পিতা অবসরপ্রাপ্ত শিক্ষক বাড়ি দেখাশোনা করেন। আমরা বাড়িতে না থাকার সুযোগে ইবাদুল ও তার সাঙ্গ পাঙ্গরা আমাদের পরিবারের উপর অত্যাচার চালায়। তারা জোর পূর্বক আমাদের জায়গা জমি দখল করে নেয়ার চেষ্টা করে। আমাদের জায়গা উপর লাগানো গাছগাছালিও কেটে নয় তারা।

অভিযোগের সত্যতা যাচাই ও বক্তব্য নেয়ার জন্য মোবাইল করলেও ইবাদুল সরদার ফোন রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) সহিদুল ইসলাম হাওলাদার বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও খবর