প্রতিনিধি ২৭ জুন ২০২৬ , ১২:০৯:৫১ অনলাইন সংস্করণ
কে এম শাহীনুর রহমানঃ
সাতক্ষীরার তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের কাবিটা দ্বিতীয় পর্যায়ের দেওয়ানী পাড়া বাজার সংলগ্ন পিচের রাস্তা হতে ওহাবের বাড়ি অভিমুখে রাস্তা সংস্কার কাজ পরিদর্শন করলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফ হোসেন।

শনিবার (২৭ জুন) দুপুরে তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম এম আবুল কালাম আজাদ কে সাথে নিয়ে তিনি এই কাজ পরিদর্শন করেন। তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ সদস্য মনিরুল ইসলাম, কামরুজ্জামান, মতিয়ার রহমান, জাকিয়া সুলতানা ইতি, ইউনিয়ন বিএনপি নেতা জাহাঙ্গীর আলম, আব্দুল মতিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।
এরআগে সকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকদের উপস্থিতে সংস্কার কাজ উদ্বোধন করেন, তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের ৯ নং সদস্য শেখ মশিয়ার রহমান।
এসময় দেয়ানীপাড়া গ্রামের ইব্রাহিম সরদার (৮৫), আব্দুস সামাদ (৫৫), জিয়াউর রহমান (৩৫) সহ অনেকেই বলেন, রাস্তা সংস্কারের জন্য যে ইট আনা হয়েছে খুবই ভালো এবং পর্যাপ্ত বালু দেয়া হচ্ছে। এই রাস্তার দুই মাথায় পাঁকা মধ্যখানে কাঁচা। বর্ষা মৌসুমে এই রাস্তায় একেবারে চলাচল করা যায় না। এই রাস্তাটুকুই এবার ইট বসানো হচ্ছে। এলাকাবাসী এবার কাদার হাত থেকে রক্ষা পাবে।
ইউপি সদস্য মশিয়ার রহমান বলেন, আমার পারিবারিক অসুবিধার কারণে ঢাকায় থাকায় এবং সময় মতো শ্রমিক না পাওয়ায় কাজ শুরু করতে দেরি হয়েছে। আজ কাজ শুরু হয়েছে, আগামীকাল আরও লোক বেশি নিয়ে ২-৩ দিনের মধ্যে কাজ শেষ করা হবে।
ইউপি চেয়ারম্যান এম এম আবুল কালাম আজাদ বলেন, আমি দ্বায়িত্ব নেয়ার পর থেকে কোনো কাজে অনিয়ম হয়নি। তার পারিবারিক অসুবিধার কারণে সময়মতো কাজ শুরু করতে পারেনি। তারপরও পরিষদে মিটিং ডেকে এই ইউপি সদস্য কে সময়মতো কাজ না হওয়ায় তিরস্কার করা হয়েছে। আমি নিজেই পিআইও অফিসার কাজ দেখতে আসার অনুরোধ জানিয়েছি। যদি চেয়ারম্যানি নাও করি এই পরিষদের কোনো অনিয়ম মেনে নেয়া হবে না বলে জানান তিনি।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফ হোসেন বলেন, ৩০ জুনের মধ্যে প্রকল্পের সব কাজ বাস্তবায়নের বাধ্যবাধকতা রয়েছে। এই কাজটি এখনো শুরু হয়নি জেনে পরিদর্শনে এসেছি। কাজ শুরু হয়েছে এবং আগামী ২ দিনের মধ্যে শেষ করার পরামর্শ দেয়া হয়েছে।

















