তালা

তালায় পারিবারিক কলহের জের ধরে গৃহবধূর আত্মহত্যা

  প্রতিনিধি ৯ জানুয়ারি ২০২৬ , ৩:৪৫:৪৯ অনলাইন সংস্করণ

‎‎কে এম শাহীনুর রহমান:

সাতক্ষীরার তালায় পারিবারিক কলহের জের ধরে আশা খাতুন (১৭) এক গৃহবধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে। সে জাতপুর গ্রামের ভ্যানচালক জিয়াদ খাঁ’র স্ত্রী।

‎শুক্রবার (৯ জানুয়ারী) দুপুরে জিয়াদ খাঁ’র বসত ঘরে এঘটনা ঘটে।

প্রাপ্ত তথ্যে জানা যায়, দুপুরের আগে জিয়াদ খাঁ ও তার স্ত্রী একসঙ্গে খাওয়া দাওয়া করে। এরপর জুম্মার নামাজের সময় হলে সে মসজিদে চলে যায়। নামাজ থেকে ফিরে ঘরের দরজা বন্ধ দেখে স্ত্রী’র নাম ধরে ডাকতে থাকে। সে কোনো সাড়া না দেয়ায় ঘরের দরজা ভাঙার চেষ্টা করে। এতে ব্যর্থ হলে ঘরের চালের টিন কেঁটে ভিতরে ঢুকে দেখতে পায় সে ঘরের আড়ার সাথে উড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। প্রতিবেশীর সহযোগীতায় তাকে নামিয়ে তালা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার মৃত্যু ঘোষণা করেন।

‎তালা হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত ডাঃ আন্বিয়া খাতুন বলেন, আশা খাতুন কে তার স্বামী জিয়াদ মৃত্যু অবস্থা এনেছিলো। আমরা পরীক্ষা নীরিক্ষা করে দেখতে পাই, আগেই তার মৃত্যু হয়েছে। মৃত্যুর সংবাদ শুনে সে এখান থেকে পালিয়ে যায়। আমরা থানা কে অবিহিত করলে পুলিশ এসে লাশ থানায় নিয়ে যায়।

সরেজমিন পরিদর্শনে গেলে এলাকাবাসী ও আশার পিতা, মাতা, মামা, নানা সহ নিকট আত্মীয়রা বলেন, তাদের স্বামী স্ত্রীর মধ্যে কোনো ঝগড়াঝাটি ছিলো না তবে শ্বাশুড়ি অত্যাচার করতো। শ্বাশুড়ির অত্যাচারের কারণে সে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে বলে জানান তারা।

তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) সহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে হাসপাতাল থেকে লাশ থানায় আনা হয়েছে। আগামীকাল সকালে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হবে।

আরও খবর