প্রতিনিধি ২ জানুয়ারি ২০২৬ , ৪:২১:১১ অনলাইন সংস্করণ
কে এম শাহীনুর রহমান :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন মব সন্ত্রাসের কারণে জৌলুস হারাচ্ছে। দেশের অনেক জায়গায় মব সন্ত্রাসের কারণে জাতীয় পার্টির প্রার্থী নমিনেশন পেপার জমা দিতে পারেনি। মব সন্ত্রাসই শান্তিপূর্ণ নির্বাচন ক্ষতিগ্রস্থ করবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় পার্টির কেন্দ্রীয় এনজিও বিষয়ক সম্পাদক ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসেন জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোড়ল জিয়াউর রহমান।

শুক্রবার (২ জানুয়ারী) সন্ধ্যায় নিজ এলাকা তালা উপজেলা রথখোলা বাজারে গণসংযোগের সময় সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় একথা বলেন তিনি।
তিনি বলেন, জাতীয় পার্টি মুক্তিযুদ্ধের স্বপক্ষীয় চিন্তা চেতনা লালন করে। জাতীয় পার্টি বিশ্বাস করে, যারা মুক্তিযুদ্ধের চেতনা লালন করে তারা লাঙ্গল প্রতিকে ভোট দিবে।
দলের মধ্যে বিভাজনের কথা স্বীকার করে তিনি আরও বলেন, পার্টির কেন্দ্রীয়, জেলা, উপজেলা, ইউনিয়ন কমিটি ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে কথা হয়েছে। লাঙ্গল প্রতিকে ভোট করতে সবাই ঐক্যবদ্ধ। যদি কেউ পার্টির সিদ্ধান্তের বাইরে অন্য প্রর্থীর পক্ষে ভোট করে তাদের বিষয়ে পার্টি সিদ্ধান্ত নিবে। আমি বিশ্বাস করি এমন ভুল কেউ করবেন না।

















