তালা

তালা বিদে হাইস্কুল থেকে ট্যালেণ্টপুল বৃত্তি পেয়েছে প্রান্ত!

  প্রতিনিধি ২৫ ফেব্রুয়ারি ২০২৬ , ৪:৫৩:৪০ অনলাইন সংস্করণ

‎কে এম শাহীনুর রহমান:

সাতক্ষীরার তালা সরকারী ব্রজেন দে হাইস্কুল থেকে জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেণ্টপুল বৃত্তি পেয়েছে প্রান্ত মন্ডল। সে ডুমুরিয়া উপজেলার বৈঠাহারা গ্রামের দীপক মন্ডল ও পূর্ণিমা মন্ডলের ছেলে।

‎বুধবার (২৫ ফেব্রুয়ারী) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড যশোর থেকে এই ফল প্রকাশিত হয়েছে।

প্রাপ্ত তথ্যে জানা যায়, প্রান্ত ডুমুরিয়া উপজেলার প্রত্যন্ত অঞ্চল তালা-ডুমুরিয়া সীমান্তে বৈঠাহারা সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে ৫ শ্রণীতে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়। শিশুকাল থেকেই সে অত্যন্ত মেধাবী। বৈঠাহারা গ্রামটি উপজেলা সদর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে যোগাযোগ বিচ্ছিন্ন এলাকা। মেধাবীদের জন্য ভালো স্কুলে লেখা পড়ার সুযোগ নেই বললেই চলে। সে কারণে দীপক মন্ডল দম্পতি ছেলেকে ভালোভাবে লেখাপড়া শেখানোর জন্য তালা সরকারী বিদে হাইস্কুলে ভর্তী করানোর সিদ্ধান্ত নেন এবং ছেলের লেখাপড়ার সুবিধার জন্য তালা উপশহরের ভাড়া বাড়িতে বসবাস শুরু করেন।

উল্লেখ্য, তালা সরকারী বিদে হাইস্কুল থেকে জুনিয়র বৃত্তি পরীক্ষায় ৮ জন ট্যালেণ্টপুল ও ৪ জন সাধারণ বৃত্তি পেয়েছে।

আরও খবর