প্রতিনিধি ৮ এপ্রিল ২০২৬ , ১০:৫৭:৫০ অনলাইন সংস্করণ
কপোতাক্ষ টাইমস ডেক্স:
সাতক্ষীরার তালায় উপজেলার সুজনশাহা গ্রামে মধ্যযুগীয় মধ্যযুগীয় বর্বরতা, পূর্ব পুরুষের রেখে যাওয়া বসতবাড়ি প্রকাশ্য দিবালোকে জোরপূর্বক ভাংচুর ও লুটপাট করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ মৃত্যু আজিজ শেখের ছেলে নুরুল ইসলাম ও তার ছেলে তরিকুল ইসলাম ময়নার বিরুদ্ধে। এই ঘটনায় রায়হান শেখ থানায় লিখিত অভিযোগ করেছেন। সে ঐ গ্রামের মৃত্যু সফিউর রহমানের ছেলে।
মঙ্গলবার (৬ এপ্রিল) সকালে উপজেলার সুজনশাহা গ্রামে এ ঘটনা ঘটে।
প্রাপ্ত তথ্যে জানা যায়, রায়হান শেখ পূর্ব পুরুষের রেখে যাওয়া বসতবাড়িতে শান্তিপূর্ণ ভাবে বসবাস করেছেন। কয়েক বছর ধরে প্রতিপক্ষ নুরুল ইসলাম গংরা বসতঘর, রান্না ও গোয়াল ঘর ভেঙে রাস্তা তৈরির পায়তারা করে আসছে। এ ঘটনায় নিরুপায় হয়ে আদালতে মামলা চলমান আছে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাদির পক্ষে প্রতিবেদন দেন।
ভূক্তভোগী রায়হান শেখ বলেন, আমার পূর্ব পুরুষের রেখে যাওয়া বসতবাড়িতে বসবাস করি। কয়েক বছর ধরে প্রতিপক্ষরা জোর পূর্বক আমার বাড়িঘর ভেঙে রাস্তা তৈরির পায়তারা করে আসছে। আমি নিরুপায় হয়ে আদালতে মামলা করি যা এখনো চলমান। এবিষয় নিয়ে অনেকবার আপোষ মিমাংসা করার চেষ্টা করা হয়েছে। প্রতিপক্ষ কোনো আইনের তোয়াক্কা না করে আদালতের আদেশ অমান্য করে জোরপূর্বক দখলের চেষ্টা করে। আমাদের বাঁধার কারণে পেরে ওঠেনি। গত সংসদ নির্বাচনের পর তারা বেপরোয়া হয়ে ওঠে। মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত প্রতিপক্ষ নুরুল ইসলাম তার ছেলে তরিকুল ইসলাম ৫০-৬০ জন বহিরাগত সন্ত্রাসী ভাড়া করে এনে আমার বসতবাড়ি, রান্নাঘর ও গোয়ালঘর ভাংচুর ও লুটপাট করে। খবর পেয়ে তালা থানা পুলিশ এসে ভাংচুর বন্ধ করেন। পুলিশ চলে গেলে তাদের আদেশ অমান্য করে আবার ভাংচুর শুরু করে। এই ঘটনায় আমি থানায় লিখিত অভিযোগ করেছি।
তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) সহিদুল ইসলাম হাওলাদার বলেন, আমি অফিসের কাজে ঢাকায় আছি। থানায় লিখিত অভিযোগ জমা দিলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

















