তালা

তালা বিদে সরকারী হাইস্কুলের অফিস সহকারী দিদার মাদক মামলায় আটক, ২ মাসের কারাদণ্ড!

  প্রতিনিধি ২০ মে ২০২৬ , ৩:০৫:১৩ অনলাইন সংস্করণ

কে এম শাহীনুর রহমান:

সাতক্ষীরার তালা বিদে সরকারী হাইস্কুলের অফিস সহকারী মোঃ দিদার আলী মোড়ল কে হিরোইন সেবন করা অবস্থায় আটক করেছেন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। সে উপজেলার দেওয়ানীপাড়া গ্রামের মৃত্যু ইলাহীবক্স মোড়লের ছেলে। এই ঘটনায় দোসি সাবস্ত হওয়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

‎বুধবার (২০ মে) দুপুরে পাটকেলঘাটা ওভাব্রীজের নীচে থেকে তাকে আটক করা হয়।

‎প্রাপ্ত তথ্যে জানা যায়, বুধবার দুপুরে হিরোইঞ্চী দিদার মোড়ল  পাটকেলঘাটা ওভার ব্রীজের নীচে হিরোইন সংঘের লোকজন নিয়ে হিরোইন সেবন করছিলো। এসময় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ও মাদক নিয়ন্ত্রণ ট্যক্সফোর্স যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিষ্ট্রট ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এর আগে তার মৎস্য ঘেরে গাঁজা চাষ করে তালা থানা পুলিশের হাতে গ্রফতার হয়েছিলো।

আরও খবর