তালা

দ্রুতই নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেয়া হবে, তালার জরাজীর্ণ ডাকবাংলো পরিদর্শন শেষে এমপি ইজ্জত উল্লাহ!

  প্রতিনিধি ১১ মে ২০২৬ , ৬:৫৬:১৭ অনলাইন সংস্করণ

কে এম শাহীনুর রহমানঃ

সাতক্ষীরার তালায় জেলা পরিষদ ডাকবাংলো আকর্ষিক পরিদর্শন করেন, সাতক্ষীরা -১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ।

‎সোমবার(১১ মে) সকাল ১০ টায় তিনি পরিদর্শনে আসেন। এসময় তিনি ডাকবাংলোর সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন ও সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় করেন।

সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েব আমির ও তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী  ডাঃ মাহমুদুল হক, উপজেলা জামায়াতের সেক্রেটারি সহকারী অধ্যাপক ইদ্রিস আলী, তালা পাবলিক হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক মোঃ  মহিউদ্দিন, তালা বাজার বণিক সমিতির সদস্য বিশিষ্ট ব্যবসায়ী সরদার আব্দুল্লাহ, তালা প্রেস ক্লাবের অর্থ সম্পাদক এসএম মোতাহিরুল হক শাহীন, প্রেসক্লাবের নির্বাহী সদস্য কেএম শাহিনুর রহমান, সাংবাদিক মিলন গোলদার, মোঃ ওয়াহিদুজ্জামান রিপন, মোঃ মনিরুজ্জামানসহ স্থানীয় নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

‎পরিদর্শনকালে তিনি ডাকবাংলোর অবকাঠামোগত  বর্তমান পরিস্থিতি এবং দাপ্তরিক কার্যক্রমের খোঁজখবর নেন। এ সময় তিনি দীর্ঘদিনের জরাজীর্ণ অবস্থা কাটিয়ে ডাকবাংলার জন্য একটি নতুন ও আধুনিক ভবন দ্রুত নির্মাণের আশ্বাস প্রদান করেন।

‎সংসদ সদস্য ইজ্জত উল্লাহ বলেন, “তালা উপজেলার ঐতিহ্য ও প্রশাসনিক প্রয়োজনে ডাকবাংলার গুরুত্ব অপরিসীম। সরকারি এই স্থাপনাটির মানোন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে যাতে এটি পুনরায় কর্মচঞ্চল হয়ে ওঠে।

আরও খবর

‎আপনাদের ভোটে নির্বাচিত হলে অবহেলিত  তালা-কলারোয়া কে আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলবো-হাবিবুল ইসলাম হাবিব!

সাতক্ষীরার তালায় উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত!

‎তালায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সংক্রান্ত সচেতনতা ও নির্বাচনী আচরণ বিধি প্রতিপালন সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত!

তালায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সংক্রান্ত সচেতনতা ও নির্বাচনী আচরণ বিধি প্রতিপালন সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত!

তালায় ফেসবুকে ফেক আইডি খুলে রাজনৈতিক নেতাদের চরিত্র হনন, তীব্র প্রতিক্রিয়া!

তালার খলিলনগর বাজারের মধ্যে মৃত শিশু গাছটি ঝুঁকিপূর্ণ, যে কোনো সময়ে জীবন হানীর শঙ্কা!