প্রতিনিধি ২২ মার্চ ২০২৬ , ৯:০৪:২১ অনলাইন সংস্করণ
কে এম শাহীনুর রহমানঃ
তালা-কলারোয়ার ৫ লক্ষ মানুষের আমানত আমার কাঁধে। আমি সবসময় ভয়ের মধ্যে থাকি কারণ দ্বায়িত্ব পালনের কোন ভুলের কারণে আল্লাহর দরবারে কৈফিয়ত দিতে হয়, আমাকে সাজার মুখোমুখি করা হয়। এলাকার সার্বিক উন্নয়নে সকলে মিলেমিশে কাজ করতে হবে। এলাকার সামগ্রিক উন্নয়ন ও সুসম বণ্টন একার পক্ষে সম্ভব নয়, সাংগঠনিক ভাবে নির্বাচন করেছি, কার্যক্রমও করতে হবে সাংগঠনিক ভাবে। সাতক্ষীরার তালায় উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে “যত দিন না কায়েম হবে খোদার ধরায় তারই দ্বীন, কিসের আবার ঈদের খুশি সব অনুষ্ঠান অর্থহীন” এই প্রতিপাদ্য কে সামনে নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য একথা বলেন, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের নব-নির্বাচিত সংসদ ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ।
রবিবার (২২ মার্চ) সকাল ১০ টায় উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের নীচ তলায় এই পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতে ইসলামীর ইসলামীর তালা উপজেলা সেক্রেটারী অধ্যাপক ইদ্রিস আলীর সভাপতিত্বে ও উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী মাসুম বিল্লাহ’র সঞ্চালনায়
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যাঃ সুজায়েত আলী।
বক্তব্য রাখেন, ইসলামকাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যাঃ গোলাম ফারুক, সাবেক শিবির নেতা আসাদুজ্জামান, ডঃ তৈয়েবুর রহমান, অধ্যাপক ডঃ তৌহিদুর রহমান, আনোয়ার হোসেন প্রমুখ।
এমপি ইজ্জত উল্লাহ বলেন, জামায়াতে ইসলামীর কাজ হলো অত্যাচার, নির্যাতোন ও জুলুমের শিকার মানুষের জন্য লড়াই করা। ইবলিশের বন্ধু বান্ধবের বিরুদ্ধে লড়াই করে আমাদের মানুষের সেবা করতে হবে। আর এই লড়াই কে সাংগঠনিক ভাবে আমাদের করতে হবে। আমরা সকলে মিলেমিশে তালা-কলারোয়া কে আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলবো।

















