তালা

তালায় জামায়াতে ইসলামীর উদ্যোগে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত!

  প্রতিনিধি ২৫ জানুয়ারি ২০২৬ , ১১:৪৩:৪২ অনলাইন সংস্করণ

1-4064x3048-1-0-{}-0-12#

‎‎কে এম শাহীনুর রহমানঃ

সাতক্ষীরার তালায় ইসলামকাটী ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে আসন্ন ত্রেয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২২ জানুয়ারী) বিকাল ৪টায় উপজেলার সুজনশাহা দূর্গা মন্দির মাঠে ইসলামকাটী ইউনিয়ন জামায়াতের আমীর মাওঃ বাহাউদ্দীন এর সভাপতিত্বে ও সেক্রেটারী সরদার রফিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ।

‎বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর ডাঃ মোঃ মাহমুদুল হক।

‎বক্তব্য রাখেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যাঃ মোঃ সুজায়েত আলী, উপজেলা জামায়াতের সহ সেক্রেটারী মাওঃ মাসুম বিল্লাহ, তালা উপজেলা কর্মপরিষদ সদস্য ডাঃ আফতাব উদ্দীন, ইসলামকাটি ইউপি চেয়ারম্যান অধ্যাঃ গোলাম ফারুক, ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য আমিরুল ইসলাম, শিল্পপতি ড. তৈয়েবুর রহমান, সাবেক জেলা সভাপতি খোরশেদ আলম,  শিবিরের জেলা সভাপতি জুবায়ের হোসেন, অবসরপ্রাপ্ত শিক্ষক নিছার উদ্দীন, ইউপি সদস্য আব্দুল হাকিম, অধ্যাঃ আব্দুস সুবাহান প্রমুখ।

‎এসময় প্রধান অতিথির বক্তব্যে ইজ্জত উল্লাহ বলেন, জামায়াতে ইসলামী এ দেশে ইনছাপ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। এদের থেকে চাঁদাবাজ, দখলবাজ, সন্ত্রাসবাদ নির্মুল করতে চায়। সকল ধর্মের মানুষের অধিকার আদায়ের জন্য দাঁড়িপাল্লা কে বিজয়ী করার আহবান জানান তিনি।

আরও খবর