প্রতিনিধি ২১ ফেব্রুয়ারি ২০২৬ , ৬:১৫:৩৪ অনলাইন সংস্করণ
কপোতাক্ষ টাইমস ডেক্স :

সাতক্ষীরা-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ বলেছেন,আল্লাহ তায়ালা নামাজ ফরজ করেছেন মানুষকে যাবতীয় অন্যায় ও অশ্লীল কাজ থেকে বিরত রাখার জন্য। একইভাবে রোজার মূল উদ্দেশ্য হলো মানুষকে তাকওয়াবান বানানো, আল্লাহর ভয়ে সকল পাপ কাজ থেকে দূরে রাখা এবং তাঁর আদেশ-নিষেধ মেনে চলার শিক্ষা দেওয়া।বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক নির্বাচিত সাহিত্য সম্পাদক মরহুম মোঃ আব্দুর রকিব সরদারের রুহের মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সাতক্ষীরার তালা উপজেলার মাগুরা ইউনিয়নে মরহুমের কবর জিয়ারত শেষে তার নিজ গ্রামের মসজিদে এ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
তিনি বলেন, একজন মুসলমানের জীবনে নামাজ ও রোজা কেবল ইবাদত নয়, বরং চরিত্র গঠন ও নৈতিক উন্নয়নের প্রধান মাধ্যম। সমাজে ন্যায়, সততা ও শৃঙ্খলা প্রতিষ্ঠায় ধর্মীয় অনুশাসন মেনে চলার বিকল্প নেই।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর আমীর শহিদুল ইসলাম মুকুল, সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান, নায়েবে আমীর ডাঃ মাহমুদুল হক, সহকারী সেক্রেটারী অধ্যাপক গাজী সুজায়েত আলী, তালা উপজেলা শাখার সাবেক আমীর ডাঃ আফতাব উদ্দীন, উপজেলা সেক্রেটারী অধ্যাপক ইদ্রিস আলী এবং সহকারী সেক্রেটারী মাওলানা মাসুম বিল্লাহ।
অনুষ্ঠান পরিচালনা করেন বালিয়াদহা পূর্বপাড়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মাসুদুসজ্জামান।
এরআগে নব নির্বাচিত এম পি আসর নামাজ পাটকেলঘাটা আলামিন মাদ্রাসা মসজিদে আদায় শেষে মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন ও কুশল বিনিময় করেন।
উল্লেখ্য, গত মঙ্গলবার মোঃ আব্দুর রকিব হৃদক্রিয়া বন্ধ হয়ে মারা যান।

















