রাজনীতি

দলের সিদ্ধান্ত অমান্য করে বহিষ্কার হলেন রুমিন ফারহানা!

  প্রতিনিধি ৩০ ডিসেম্বর ২০২৫ , ২:১৫:৩৮ অনলাইন সংস্করণ

কপোতাক্ষ টাইমস ডেক্সঃ

দলীয় সিদ্ধান্ত অমান্য করে বির্বাচন করার ঘোষণা দেয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র জাতীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানাকে বহিষ্কার করেছে বিএনপি।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোটেক রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

‎বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিএনপির প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে।

‎আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনটি শরিক দল জমিয়তে উলামায়ে ইসলামকে ছেড়ে দিয়েছে বিএনপি। এ আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের মনোনয়ন পেয়েছেন জমিয়তের সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব।

আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য ও দলটির আন্তর্জাতিকবিষয়ক সহসম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন।

‎এর আগে রুমিন ফারহানা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করার ঘোষণা দিয়ে পদত্যাগের কথাও বলেছিলেন।

‎এ বিষয়ে গণমাধ্যমকে রুমিন ফারহানা বলেছিলেন, যদি ব্যবস্থা নেওয়ার দরকার হয় দল অবশ্যই ব্যবস্থা নেবে। আমি তো বাধা দিতে পারব না। তবে মনোনয়ন কেনার আগেই সম্মানের সঙ্গে দল থেকে পদত্যাগ করব।

আরও খবর

আরও খবর: রাজনীতি

সামগ্রিক উন্নয়ন ও সুসম বণ্টন একার পক্ষে সম্ভব নয়, সাংগঠনিক ভাবে নির্বাচন করেছি, কার্যক্রমও করতে হবে সাংগঠনিক ভাবে-অধ্যক্ষ ইজ্জত উল্লাহ!

বাংলাদেশ ‎ইসলামী ছাত্রশিবির তালা সরকারি কলেজ শাখার আয়োজনে অর্থ সহ পবিত্র কুরআন বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত!

তালায় উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে যাকাত শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত!

তালায় দেশব্যপী সাংবাদিকদের উপর হামলার ও মব সন্তাসের প্রতিবাদে মানববনন্ধন অনুষ্ঠিত!

জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক সকলে মিলে উন্নয়ন করতে চাই- অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ!

তালায় বিএনপির কার্যালয়ে আগুন, পেট্রোলের বোতল উদ্ধার!