প্রতিনিধি ১১ এপ্রিল ২০২৬ , ৫:০৭:০৩ অনলাইন সংস্করণ
কে এম শাহীনুর রহমান :
সাতক্ষীরার তালায় বোরো চাষের ভরা মৌসুমে স্যালো মেশিন ও সেচপাম্প চুরির হিড়িক পড়েছে। নিরুপায় হয়ে কৃষকরা র্নিঘুম রাত কাটাচ্ছে। প্রায় প্রতিরাতে উপজেলার কোনো না কোনো এলাকায় চুরির ঘটনা সংঘটিত হচ্ছে।
শুক্রবার (১০ এপ্রিল) গভীর রাতে উপজেলার চর কানাইদিয়ায় ২টি স্যালো মেশিন সহ ২ জন কে চোরকে আটক করে এলাকাবাসী। মালিকরা মামলা করতে রাজি না হওয়ায় মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে বলে জানা গেছে।
প্রাপ্ত তথ্যে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে চর কানাইদিয়া গ্রামের মাহমুদুল গাজীর ছেলে নাহিদ গাজী ও মৃত্যু আনছার গাজীর ছেলে বাহারুল গাজী একত্রিত হয়ে হাফেজ রফিকুল ইসলাম ও কাদের গাজীর ব্লক থেকে ২টি স্যালোমেশিন চুরি করে কানাইদিয়া আম্রকানন দাখিল মাদ্রাসার পরিত্যক্ত টয়লেটের লুকিয়ে রাখে। পরদিন শুক্রবার রাত ১১টার দিকে চোরেরা সেই মেশিন উপজেলার পাঁচরুখী গ্রামের আতর আলীর ছেলে সাহাজানের ইজিবাইকে করে পালানোর সময় ম্যাশিনের মালিক ও স্থানীয় জনগণ তাদের আটক করে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন, আম্রকানন মাদ্রাসা থেকে মেশিন ইজিবাইকে করে নিয়ে পালানোর সময় মালিক সহ স্থানীরা আটক করে। মালিকরা মামলা করতে রাজি না হওয়ায় মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
জালালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম মফিদুল হক লিটু বলেন, চোরেরা স্যালেমেশিন নিয়ে ইজিবাইকে করে পালানোর সময় স্থানীয় জনগণ আটক করে আমাকে জানায় ও পুলিশে খবর দেয়। পুলিশ ও এসেছিলো। তবে মালিকরা মামলা করতে রাজি না হওয়ায় আসামীদের কে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
এরআগে অন্য একটি চোরচক্র উপজেলার প্রশাদপুর থেকে সেচপাম্প চুরি করছিলো। ওই সেচপাম্পটি তালার একটি দোকান থেকে উদ্ধার করা হয়েছিল এবং ২০ হাজার টাকা ক্ষতিপূরণ দিয়ে চোর সে যাত্রা রক্ষা পায়।

















