প্রতিনিধি ২৬ জানুয়ারি ২০২৬ , ৬:৪৯:৫৩ অনলাইন সংস্করণ
কে এম শাহীনুর রহমান:
সাতক্ষীরার তালার খেশরা ইউনিয়ন পরিষদের ব্যবস্থাপনায় উপজেলা প্রশাসনের সহযোগীতায় ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, বাল্য বিবাহ নিরোধ, মানব পাচার প্রতিরোধ, লিগ্যাল এইড সুবিধাপ্রদান ও ভোটার উদ্বুদ্ধকরণে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারী) সকালে খেশরা ইউনিয়ন পরিষদ চত্বরে সরকারী সুবিধাভোগী নারীদের নিয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
খেশরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সামছুর রহমানের সভাপতিত্বে ও ইউপি সদস্য ওবায়দুর রহমান মিঠুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসান।
বক্তব্য রাখেন, খেশরা ক্যাম্প ইনচার্জ আব্দুর রহমান, মহিলা বিষয়ক অধিদপ্তরের দেবকী রাণী, ইউপি সদস্য সামছুল হুদা পল্টু, সিদ্দিকুর রহমান, আনিছুর রহমান, মনোতোষ দাশ, মঙ্গল চন্দ্র মন্ডল, বিল্লাল হোসেন, গীতা মন্ডল, তাছমিন আক্তার, রমিছা বেগম মনিষা প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসান বলেন, সরকার নারীদের উন্নয়নে ব্যাপক কর্মসূচী গ্রহণ করেছে। নারীদের অধিকার আদায়ের জন্য সরকার লিগ্যাল এইডের মাধ্যমে আইন সহায়তা দিচ্ছে। সকল ক্ষেত্রে নারীদের অংশগ্রহণের জন্য সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
ভোটার উদ্বুদ্ধ কারণে তিনি বলেন, আমরা যদি নতুন দেশ চাই তাহলে হাঁ ভোট দিতে হবে। হাঁ ভোট দিলে দেশে আইনের শ্বাসন প্রতিষ্ঠিত হবে। আমরা যদি হাঁ ভোট দিতে পারি তাহলে কোনো ব্যক্তি ২ বারের বেশী প্রধানমন্ত্রী হতে পারবে না। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে। সংসদে নারী সদস্য সংখ্যা বৃদ্ধি হবে। ইচ্ছা করে কেউ কালাকানুন পাশ করাতে পারবে না। সংসদে নারী সদস্য সংখ্যা বৃদ্ধি পাবে। দেশ পরিচালনায়ও সকলের অংশগ্রহণ থাকবে এবং নতুন করে কেহ ফ্যাসিষ্ট হতে পারবে না এবং ফ্যাসিবাদীব রাষ্ট্র বানাতে পারবে না। এই কারণে আমাদের উচিৎ হবে হাঁ ভোট জয়যুক্ত করা।

















