তালা

তালার খলিলনগর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

  প্রতিনিধি ২৯ জানুয়ারি ২০২৬ , ১১:১৩:২২ অনলাইন সংস্করণ

1-4064x3048-1-0-{}-0-12#

‎কে এম শাহীনুর রহমানঃ

সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে আসন্ন ত্রেয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জনসভা অনুষ্ঠিত হয়েছে

‎বৃহস্পিবার (২৯ জানুয়ারী) বিকাল ৪টায় খলিলনগর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই জনসভা অনুষ্ঠিত হয়।

খলিলনগর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওঃ আকবর হোসেন এর সভাপতিত্বে ও ইউপি সদস্য আওরঙ্গজেব এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ।

‎বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর ডাঃ মোঃ মাহমুদুল হক।

বক্তব্য রাখেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যাঃ মোঃ সুজায়েত আলী, তালা উপজেলা কর্মপরিষদ সদস্য ডাঃ আফতাব উদ্দীন, উপজেলা যুব জামায়াতের সভাপতি মোস্তাফিজুর রহমান রেন্টু, ইসলামকাটি ইউপি চেয়ারম্যান অধ্যাঃ গোলাম ফারুক, উপজেলা যুব শক্তির আহবায়ক নুসরাত জাহান তমা, যুগ্ম আহবায়ক রুহুল আমিন, বৈশম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা সংগঠক মীর্জা সাকিব, জেলা সমন্বয়ক মামুন হাওলাদার প্রমুখ।

‎এসময় প্রধান অতিথির বক্তব্যে ইজ্জত উল্লাহ বলেন, জামায়াতে ইসলামী এ দেশে ইনছাপ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। আপনাদের ভোটে  জামায়াতে ইসলামী সরকার গঠন করতে পারলে দেশ থেকে চাঁদাবাজ, দখলবাজ, সন্ত্রাসবাদ নির্মুল করা হবে। আমরা সকলে মিলে সন্ত্রাস, খুন, গুম বন্ধ করা হবে। জামায়াতে ইসলামী সকল ধর্মের মানুষের অধিকার প্রতিষ্টা চায়। সকল প্রকার অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিরোধ করতে ন্যায় ও ইনছাপের প্রতিক দাঁড়ি পাল্লায় ভোট চান তিনি।

আরও খবর

বহেলিত তালা-কলারোয়ার উন্নয়নে নিজেকে উৎস্বর্গ করতে চাই, বিগত সরকারের কোনো এমপি এলাকার উন্নয়নে কাজ করেনি-হাবিবুল ইসলাম হাবিব!

তালায় সচেতন যুবসমাজের উদ্যোগে পরিবেশ বান্ধব ডাম্পিং পয়েন্ট তৈরীর দাবিতে গণস্বাক্ষর!

তালায় জামায়াতে ইসলামীর উদ্যোগে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

তালার তেঁতুলিয়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, বাল্যবিবাহ নিরোধ ও লিগাল এইড সুবিধা প্রাপ্তি বিষয়ে নারী সমাবেশ অনুষ্ঠিত

তালায় উপজেলা ছাত্র দলের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত!

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটার উদ্বুদ্ধকরণ ও সচেতনতামুলক নারী সমাবেশ অনুষ্ঠিত