তালা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন জামায়াতে ইসলামী মনোনিত প্রার্থী ইজ্জত উল্লাহ!

  প্রতিনিধি ২৯ ডিসেম্বর ২০২৫ , ১২:৫৭:০২ অনলাইন সংস্করণ

এস এম মোতাহিরুল হক শাহিনঃ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সোমবার (২৯ ডিসেম্বর)  সকাল ১০ টায় আসনে সহকারী রিটানিং অফিসার কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মোঃ ইজ্জত উল্লাহ এ মনোনয়ন পত্র জমা দেন।

এসময় উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের ‎আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, উপজেলা আমির মাওলানা কামরুজ্জামান প্রমুখ।

এরই ধারাবাহিকতায় তালা উপজেলা সহঃ রিটার্নিং অফিসার উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসান   দপ্তরে জামায়াত মনোনীত প্রার্থীর পক্ষে  মনোনয়নপত্র জমা দেন জেলা নায়েবে আমীর ডাঃ মাহামুদুল হক, জামায়াতে ইসলামি জেলা কর্ম পরিষদ সদস্য ডাঃ আফতাব উদ্দিন, জামায়াতে ইসলামী তালা উপজেলা আমির মাওলানা মফিদুল ইসলাম, উপজেলা সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী, যুব জামায়াত সভাপতি মোস্তাফিজুর  রহমান রেন্টু প্রমুখ।

‎উপজেলা নির্বাচন মোঃ রাসেল রানা এ সময় উপস্থিত ছিলেন।

‎এর আগে  রবিবার ( ২৮ ডিসেম্বর) বিকালে সাতক্ষীরা জেলা রিটার্নিং অফিসার জেলা প্রশাসকের দপ্তরে জামায়াত মনোনীত  প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র জমা দেন সাতক্ষীরা জেলা আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, নায়েবে আমীর ডাঃ মাহামুদুল হক, এডঃ আজিজুল ইসলাম প্রমুখ।

আরও খবর