তালা

তালায় ’৯৪ ফ্রেন্ডস ফোরামের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ!

  প্রতিনিধি ২৬ ডিসেম্বর ২০২৫ , ২:৫৬:২৮ অনলাইন সংস্করণ

তালা প্রতিনিধি

সাতক্ষীরার তালায় ’৯৪ ফ্রেন্ডস ফোরামের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় তালা হাসপাতাল সড়কে উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসএসসি ’৯৪ ফ্রেন্ডস ফোরামের অন্যতম সমন্বয়কারী ভূমি অফিসের নাজির খান মো. নুরুল আমিন, তালা সরকারি কলেজের সহকারী অধ্যাপক জয়দেব ঘোষ, তালা শহীদ কামেল মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক সাংবাদিক গাজী জাহিদুর রহমান, তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ মোঃ রফি আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী মনিরুজ্জামান বাচ্চু, শিক্ষক আরিফ মাহমুদ, আনিছুর রহমান, লিটন হোসেন, দীপংকর কুমার সরকার, দিলীপ কুমার ঘোষ, বিশিষ্ট ব্যবসায়ী মো. ইমরুল কবীর, মোঃ ফজলুর রহমান, খন্দকার জাকারিয়া আহমেদ, হাফিজুর রহমান, কোহিনুর ইসলাম, রসেশ কুমার, হাবিবুর রহমান, দেবাশীষ, আলমগীর হোসেন, ভাতোষ কুমার, শহিদুল ইসলাম, কার্ত্তিক চন্দ্র, সাজ্জাদ হোসেন, মিলন প্রমুখ।

উল্লেখ্য, ’৯৪ ফ্রেন্ডস ফোরামের উদ্যেগে প্রতি বছর তালায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করে থাকে।

আরও খবর