তালা

‎আমি মজলুম, মিথ্যা মামলায় আমাকে ফাঁসির সেলে রাখা হয়েছিলো, তালা-কলারোয়ার উন্নয়নই হবে আগামী দিনের অঙ্গীকার-হাবিবুল ইসলাম হাবিব!

  প্রতিনিধি ১ ফেব্রুয়ারি ২০২৬ , ২:৪৯:৪৬ অনলাইন সংস্করণ

কে এম শাহীনুর রহমান :

‎আমি আপনাদেরই সন্তান। আমি মজলুম, মিথ্যা মামলায় আমাকে ফাঁসির সেলে রাখা হয়েছিলো। তালা-কলারোয়ার উন্নয়নে অতীতের মতো আপনাদের পাশে থাকতে চাই। আপনাদের সাথে নিয়ে তালা-কলারোয়া কে আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই, তালা উপজেলার জালালপুর ও মাগুরা ইউনিয়ন বিএনপির উদ্যোগে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন, সাতক্ষীরা১ (তালা-কলারোয়া) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব।

‎রবিবার (১ফেব্রুয়ারী) বিকেলে জেঠুয়া কাঁচা বাজারে ইউনিয়ন বিএনপির সভাপতি সোহারাব হোসেনের সভাপতিত্বে ও ইউপি সদস্য আনারুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, ধানদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, সাবেক চেয়ারম্যান এস এম লিয়াকত হোসেন, উপজেলা কৃষক দলের সভাপতি আলি হোসেন, উপজেলা উপজেলা যুবদলের আহবায়ক মির্জা আতিয়ার রহমান, যুগ্ম আহবায়ক সাইদুর রহমান, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবুল কালাম, সাধারণ সম্পাদক এসকে ফারুক হোসেন, উপজেলা মহিলা দলের আহবায়ক মেহেরুন নেছা মিনি প্রমুখ।

‎হাবিবুল ইসলাম হাবিব বলেন, তালায় কপোতাক্ষ নদের উপর ব্রীজ করেছি, এবার নির্বাচিত হলে কপিলমুনি-কানাইদিয়া করে দিবো। আমি সংসদ সদস্য থাকা কালীন সময়ে অসংখ্য কাঁচা রাস্তা পাঁকা করেছিলাম। বিগত সরকারের কোনো এমপি এলাকায় উন্নয়নে তেমন কোনো ভূমিকা রাখেনি। আমার নেতৃত্বের প্রতি ইর্ষান্বিত হয়ে ফ্যাসিস্ট সরকার মিথ্যা মামলা দিয়ে ৭০ বছর সাজা করিয়েছিলো। আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। আমার দল মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে। আমার বিশ্বাস মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকল শ্রেণী পেশার মানুষ ঐক্যবদ্ধভাবে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন বলে বিশ্বাস করি।

তিনি বলেন, দারিদ্র্য বিমোচনে আমাদের দলের নিজস্ব পরিকল্পনা আছে। দলের চেয়ারম্যান তারেক রহমান ইতিমধ্যে ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ডের মাধ্যমে দারিদ্র্য বিমোচনের রোডম্যাপ ঘোষণা করেছেন। আপনাদের ভোটে বিএনপি সরকার গঠন করলে দেশে কোনো অভাব থাকবে না। তারেক রহমানের নেতৃত্বে একটি সুখী সমৃদ্ধির বাংলাদেশ গড়ে উঠবে।

এদিন সন্ধ্যায় মাগুরা ইউনিয়ন বিএনপির উদ্যোগে মাগুরা ফুটবল নাঠে অনুরুপ জনসভা অনুষ্ঠিত হয়।

আরও খবর