তালা

তালা মহিলা কলেজে শ্রী শ্রী সরস্বতী পূজা উদযাপণ

  প্রতিনিধি ২৪ জানুয়ারি ২০২৬ , ৩:৪৩:৩৬ অনলাইন সংস্করণ

শফিকুল ইসলাম, তালা, সাতক্ষীরা :

সাতক্ষীরা তালা মহিলা কলেজে আনন্দ ও উদ্দিপনার সাথে উদযাপিত হলো শ্রী শ্রী সরস্বতী পূজা উৎপাদন হয়েছে। 

শুক্রবার (২৩ জানুয়ারী) সকাল ১০ টায় কলেজ কতৃপক্ষের আয়োজনে পূজা অনুষ্ঠিত হয়। পুরোহিত বাবু অমিত আচার্য্যের বাণী অর্চনার মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করে।

​দেবী সরস্বতীর রূপ অত্যন্ত সৌম্য এবং শুভ্রতায় ঘেরা, যা পবিত্রতার প্রতীক।সরস্বতী হলেন হিন্দুধর্মের অন্যতম প্রধান দেবী। তিনি জ্ঞান, বিদ্যা, সঙ্গীত, শিল্পকলা এবং প্রজ্ঞার অধিষ্ঠাত্রী দেবী হিসেবে পূজিত হন। তাকে ঘিরেই শিক্ষা ও সংস্কৃতির মূল চেতনা আবর্তিত হয়।বাঙালি সংস্কৃতিতে সরস্বতী পূজা একটি বিশাল উৎসব। সাধারণত মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে (শ্রীপঞ্চমী) এই পূজা অনুষ্ঠিত হয়। শিক্ষাপ্রতিষ্ঠান ও ঘরে ঘরে শিক্ষার্থীরা দেবীর চরণে বই-খাতা অর্পণ করে আশীর্বাদ প্রার্থনা করে। এই দিন ছোট শিশুদের হাতেখড়ি দেওয়া হয়।সরস্বতী কেবল হিন্দুধর্মের নয়, বৌদ্ধ ও জৈন ধর্মেও জ্ঞানের দেবী হিসেবে সম্মানিত। তাঁকে ‘বাকদেবী’ বলা হয়, কারণ তিনি বাকশক্তি বা কথা বলার শক্তির নিয়ন্ত্রক। বিশ্বাস করা হয় যে, তাঁর কৃপা ছাড়া কোনো শিল্প বা বিদ্যা পূর্ণতা পায় না।
অনুষ্ঠানে কলেজের শিক্ষকবৃন্দ, কর্মচারী, ছাত্র-ছাত্রী, অভিভাবক,পার্শ্ববর্তী বহু ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা সহ অনেকে উপস্থিত ছিলেন।

আরও খবর

তালা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী ডাঃ মাহমুদুল হক এর মতবিনিময়!

তালায় প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত!

তালায় উপজেলা ছাত্র দলের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত!

কন্যা সন্তান হওয়ায় স্ত্রী’র উপর নির্যাতন, দ্বিতীয় বিয়ের অভিযোগ!

তালার তেঁতুলিয়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, বাল্যবিবাহ নিরোধ ও লিগাল এইড সুবিধা প্রাপ্তি বিষয়ে নারী সমাবেশ অনুষ্ঠিত

দেশ থেকে চাঁদাবাজি, লুটপাট, ধর্ষণসহ সকল অনাচার হতে মুক্তি পেতে দাঁড়িপাল্লায় ভোট চাই- অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ