প্রতিনিধি ৩০ ডিসেম্বর ২০২৫ , ৭:৩৫:৫৭ অনলাইন সংস্করণ
কপোতাক্ষ টাইমস ডেক্সঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য ২ হাজার ৫৮২ জন সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। প্রতি আসনের বিপরীতে এ সংখ্যা ৮ দশমিক ৬ জন। এর মধ্যে সর্বোচ্চ ঢাকা অঞ্চলে ৪৪৪ জন এবং সর্বনিম্ন সিলেট অঞ্চলে ১৪৬ জন মনোনয়ন দাখিল করেছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে নির্বাচন কমিশন থেকে এ তথ্য জানানো হয়। এর আগে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন ৩ হাজার ৪০৭ জন। তবে বিভিন্ন জোটের সমীকরণসহ নানা হিসাব-নিকাশের কারণে বাকিরা আর মনোনয়নপত্র জমা দেননি।
ইসি সূত্র জানায়, নির্বাচন উপলক্ষে সারা দেশকে আটটি বিভাগসহ মোট ১০টি অঞ্চলে ভাগ করে নির্বাচন কমিশন (ইসি)।
এর মধ্যে রংপুর অঞ্চলের ৮ জেলার ৩৩টি আসন থেকে ৩৩৮টি মনোনয়ন বিতরণ করা হয়েছিল। জমা পড়েছে ২৭৮টি।
রাজশাহী অঞ্চলের ৮ জেলার ৩৯ আসন থেকে ৩২৯টি মনোনয়ন বিতরণ করা হয়েছিল। জমা পড়েছে ২৬০টি।
বরিশাল অঞ্চলের ৬ জেলার ২১টি আসন থেকে বিতরণ করা হয় ২১২টি, জমা পড়েছে ১৬৬টি।
ফরিদপুর অঞ্চলের ৫ জেলার ১৫টি আসন থেকে বিতরণ করা হয় ১৬৫টি, জমা পড়েছে ১৪২টি।
খুলনা অঞ্চলের ১০ জেলার ৩৬ আসন থেকে বিতরণ করা হয়েছিল ৩৫৮টি, জমা পড়েছে ২৭৬টি।
ঢাকা অঞ্চলের ৬ জেলার ৪১টি আসন থেকে বিতরণ করা হয়েছে ৬৩৮টি, জমা পড়েছে ৪৪৪টি।
ময়মনসিংহের ৬টি জেলার ৩৮টি আসন থেকে বিতরণ করা হয়েছিল ৪০২টি, জমা পড়েছে ৩১১টি।
সিলেটের ৪ জেলার ১৯টি আসন থেকে বিতরণ করা হয়েছে ১৭৬টি, জমা পড়েছে ১৪৬টি।
কুমিল্লার ৬ জেলার ৩৫টি আসন থেকে বিতরণ করা হয়েছিল ৪৯৬টি, জমা পড়েছে ৩৬৫টি।
<্
চট্টগ্রামের ৫ জেলার ২৩টি আসন থেকে বিতরণ করা হয়েছিল ২৯৩টি, জমা পড়েছে ১৯৪টি মনোনয়নপত্র।
ইসির দেওয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) থেকে ৪ জানুয়ারি পর্যন্ত এসব মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে। রিটার্নিং কর্মকর্তার আদেশের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের হবে ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত। আপিল নিষ্পত্তি ১০ থেকে ১৮ জানুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি, নির্বাচনী প্রচার চলবে ২২ জানুয়ারি থেকে ভোট শুরুর ৪৮ ঘণ্টা আগ পর্যন্ত অর্থাৎ ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত এবং ভোটগ্রহণ করা হবে ১২ ফেব্রুয়ারি। সেদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে একই সঙ্গে জাতীয় নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ চলবে।

















