তালা

নির্বাচিত হলে পাটকেলঘাটা পূর্ণাঙ্গ উপজেলা, তালা উপজেলা কে পৌরসভা ও তালা সদরে বাইপাস সড়ক নির্মানে অগ্রাধিকার দেয়া হবে-হাবিবুল ইসলাম হাবিব!

  প্রতিনিধি ১ ফেব্রুয়ারি ২০২৬ , ১০:০২:০৬ অনলাইন সংস্করণ

কে এম শাহীনুর রহমান:

‎নির্বাচিত হলে পাটকেলঘাটা পূর্ণাঙ্গ উপজেলা, তালা উপজেলা কে পৌরসভা ও তালা সদরে বাইপাস সড়ক নির্মানে অগ্রাধিকার দেয়া হবে। এলাকার জলাবদ্ধতা নিরসনে নদী ও মৃত্যু প্রায় সংযোগ খালগুলো খননের উদ্যোগ নেয়া হবে। সাতক্ষীরার তালায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় একথা বলেন, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব।

সাংবাদিকদের বিভিন্ন দাবির প্রেক্ষিতে তিনি বলেন,   আপনাদের সকলের প্রচেষ্টায় ও দোয়ায় যদি নির্বাচিত হতে পারি তাহলে পর্যায়ক্রমে এসকল কাজ বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করব। অতীতের মতো আপনাদের সহযোগীতা চাই।

‎রবিবার (১ ফেব্রুয়ারী) দুপুরে তালা ধানের শীষ প্রতীকের প্রধান নির্বাচনী কার্যালয়ে পরিচালনা কমিটির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

‎তালা উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি সাইদুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম।

‎বক্তব্য রাখেন, তালা প্রেসক্লাবের সভাপতি এম এ হাকিম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আকবর হোসেন, পাটকেলঘাটা প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক, তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জোয়ার্দার ফারুক হোসেন, সাংবাদিক আব্দুল্লাহ, আব্দুল জলিল, এম এম জামান মনি প্রমুখ।

আরও খবর