তালা

তালায় জামায়াতে ইসলামীর উদ্যোগে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত!

  প্রতিনিধি ২৭ জানুয়ারি ২০২৬ , ২:১৭:৩৮ অনলাইন সংস্করণ

তালায় জামায়াতে ইসলামীর উদ্যোগে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত!

কে এম শাহীনুর রহমানঃ

‎সাতক্ষীরার তালায় খেশরা ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে আসন্ন ত্রেয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

‎মঙ্গলবার (২৭ জানুয়ারী) বিকাল ৪টায় উপজেলার খেশরা ইউনিয়নের শাহাজাতপুর ইউছুপগঞ্জ বাজারে ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর হাফেজ আবদুল গফুর এর সভাপতিত্বে ও ইউনিয়ন টিম সদস্য আসলাম গাজীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর ডাঃ মোঃ মাহমুদুল হক।

বক্তব্য রাখেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যাঃ মোঃ সুজায়েত আলী, উপজেলা জামায়াতের সহ সেক্রেটারী মাওঃ মাসুম বিল্লাহ, তালা উপজেলা কর্মপরিষদ সদস্য ডাঃ আফতাব উদ্দীন, সাবেক অধ্যক্ষ আয়ুব আলী, জামায়াত নেতা আব্দুর রশিদ, উপজেলা যুব জামায়াতের সভাপতি মোস্তাফিজুর রহমান রেন্টু প্রমুখ।

‎এসময় প্রধান অতিথির বক্তব্যে ইজ্জত উল্লাহ বলেন, জামায়াতে ইসলামী এ দেশে ইনছাপ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। এদের থেকে চাঁদাবাজ, দখলবাজ, সন্ত্রাসবাদ নির্মুল করতে চায়। সকল ধর্মের মানুষের অধিকার আদায়ের জন্য দাঁড়িপাল্লা কে বিজয়ী করার আহবান জানান তিনি।

আরও খবর

‎আপনাদের ভোটে নির্বাচিত হলে অবহেলিত  তালা-কলারোয়া কে আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলবো-হাবিবুল ইসলাম হাবিব!

‎তালার ইসলামকাটি ইউনিয়ন পরিষদের ব্যবস্থাপনায় নারী সমাবেশ অনুষ্ঠিত ! ‎ ‎

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন জামায়াতে ইসলামী মনোনিত প্রার্থী ইজ্জত উল্লাহ!

সাতক্ষীরার তালায় জাতীয়তাবাদী ছাত্রদল উপজেলা ও সরকারী কলেজ কমিটির উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সন ও সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে

তালার রায়পুরে দীর্ঘদিনের ভোগদখলীয় সম্পত্তি  জোরপূর্বক দখলের চেষ্টা, পিটনিতে আহত ২!

তালার ইসলামকাটী ইউনিয়ন জামায়াতে ইসলামীর  উদ্যোগে নব-নির্বাচিত সংসদ সদস্য’র গণসংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত!