তালা

কর্মস্থলে ফেরা হলো না রানার, সড়ক দূর্ঘটনায় নিহত!

  প্রতিনিধি ১৩ জানুয়ারি ২০২৬ , ৫:৫৩:৫৫ অনলাইন সংস্করণ

কে এম শাহীনুর রহমান :

সাতক্ষীরার তালায় ছেলেকে স্কুলে পৌঁছে দিয়ে অফিসে যাওয়ার সময় ঢাকা গামী পরিবহন ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে উপজলা ছাত্র দলের সাবেক যুগ্ম আহবায়ক ও বেসরকারী উন্নয়ন সংস্থা “উন্নয়ন প্রচেষ্টা’য় কৃষি ইউনিটে কর্মরত নাজমুল হাসান রানা (৩২) নিহত হয়েছেন। তিনি উপজেলার হাজরাকাটি গ্রামের আব্দুর রাজ্জাক সরদারের ছেলে।

‎মঙ্গলবার (১৩ জানুয়ারী) সকাল সাড়ে ৯ টারও কিছু পরে তালা ফায়ার স্টেশনের কালভার্টের উপর এ দুর্ঘটনা ঘটে।

প্রাপ্ত তথ্যে জানা যায়, নিহত রানা ছেলেকে শীশুতীর্থ স্কুলে পৌঁছে দিয়ে মটর সাইকেল চালিয়ে অফিসে যাওয়ার সময় তালা ফায়ার সার্ভিস স্টেশনের কাছে কালভার্টের উপর ঢাকা গামী পরিবহনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শী নুর উদ্দীন টিপু বলেন, আমি বাড়ির ছাদে দাঁড়িয়ে থাকাকালে বিকট শব্দ শুনে নিচে নেমে এসে দেখি মোটর সাইকেল ও বাস দুটিই রাস্তার বাম পাশে পড়ে আছে। কালভার্টের উপর রানা উপুড় হয়ে পড়ে আছে। পরে ফায়ার স্টেশনের কর্মীরা তাকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

তালা হাসপাতাল সূত্রে জানা যায়, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।

আরও খবর

তালার হরিহনগর বাজার ফুটবল মাঠে ইউনিয়ন বিএনপির উদ্যোগে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত!

তালার শিরাশুনী ডায়ের বিলে অবৈধ হ্যামার মেশিনে তোলা হচ্ছে বালু, ক্ষুব্ধ জমির মালিকসহ এলাকাবাসী!

সাতক্ষীরার তালায় জাতীয়তাবাদী ছাত্রদল উপজেলা ও সরকারী কলেজ কমিটির উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সন ও সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে

তালা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সৈয়দ আজমের পিতা সৈয়দ নজরুল ইসলাম মারা গেছেন!

তালা বিদে সরকারী হাইস্কুলের অফিস সহকারী দিদার মাদক মামলায় আটক, ২ মাসের কারাদণ্ড!

তালার কৃতি সন্তান ব্রিগেডিয়ার আসাদুজ্জামান স্বাধীনতা পুরস্কারে ভূষিত!