প্রতিনিধি ১০ মে ২০২৬ , ১১:১৮:০৩ অনলাইন সংস্করণ
কে এম শাহীনুর রহমানঃ
সাতক্ষীরার তালায় গোপালপুর খালে মাছ ধরতে এসে শওকাত সরদার (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সে উপজেলার ইসলামকাটি ইউনিয়নের ঘোনা গ্রামের ঝনু সরদারের ছেলে।
রবিবার (১০ মে) বিকাল ৩টার দিকে স্থানীয়রা গোপালপুর স্লুইসগেট সংলগ্ন খালপাড়ে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। তালা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
স্থানীয় বিল্লাল হোসেন জানান, সকালে বাড়ি থেকে মাছ ধরার উদ্দেশ্যে খালে আসেন শওকাত সরদার। বিকাল ৩টার দিকে তাকে খালপাড়ে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেন। ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হতে পারে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মৃত ব্যক্তির পাশ থেকে মাছ ধরার জাল ও মাছ রাখার ব্যাগ পাওয়া গেছে।

















