প্রতিনিধি ২৭ ডিসেম্বর ২০২৫ , ৪:২৯:৫৯ অনলাইন সংস্করণ
কপোতাক্ষ টাইমস ডেক্স :
সাতক্ষীরার তালায় কপোতাক্ষ নদের তীরে অবৈধ বর্জ্য ডাম্পিং বন্ধ করে পরিবেশবান্ধব নতুন ডাম্পিং পয়েন্ট নির্ধারণ, উপজেলায় পানীয় জলের সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে স্থানীয় যুব সমাজ গণস্বাক্ষর কর্মসূচী পালন করেছে। এই একই দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসানের সাথে মতবিনিময় করেছেন তারা।
শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ১১ টায় তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসান এর অফিসে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় সচেতন যুব সমাজের পক্ষ থেকে তালার পরিচ্ছন্ন পরিবেশ, সামাজিক ও পরিপার্শিক সমস্যা গুলো সমাধান এর জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন পত্র প্রদান করেন।
তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসান ধর্য্য সহকারে যুব প্রতিনিধিদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং সমস্যা গুলো আমলের নিয়ে দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন। এসময় তিনি জানতে আগ্রহ প্রকাশ করেন তালা সচেতন যুব সমাজ সামাজিক কর্মকান্ডে উপজেলা প্রশাসনকে কোন কোন বিষয়ে সহযোগীতা করতে আগ্রহী। তালা সচেতন যুব সমাজ এর পক্ষ থেকে তাকে সামাজিক উন্নয়ন, শিক্ষা ও ইমারজেন্সি রেসপন্স এর কাজে সহযোগিতার জন্য আগ্রহ প্রকাশ করেন।
সচেতন যুবসমাজের পক্ষে উপস্থিত ছিলেন, প্রগতিশীল প্রকৌশলী পরিকল্পনাবিদ ও স্থাপিত সমাজ এর সদস্য ইঞ্জিনিয়ার কে, এম, শাহারুজ্জামান, ইঞ্জিনিয়ার মোঃ মুশফিকুর রহমান, অনার্স তৃতীয় বর্ষের রিদওয়ানুল ইসলাম, ইন্টার দ্বিতীয় বর্ষের এসএম খালিদ হাসান, দশম শ্রেণির মো: সাকিব আল হাসান প্রমুখ।
দাবি ও সুপারিস
(ক) কপোতাক্ষ নদের তীরে সকল প্রকার বর্জ্য ডাম্পিং অবিলম্বে বন্ধের নির্দেশ প্রদান।
(খ) নির্ধারিত সময়ের মধ্যে সকল জমাকৃত বর্জ্য অপসারণ ও পরিবেশ পুনরুদ্ধার।
(গ) কপোতাক্ষ নদ সংলগ্ন এলাকা বাদ দিয়ে সরকারি কোনো পতিত বা উপযুক্ত স্থানে পরিবেশসম্মত বিকল্প ডাম্পিং/ল্যান্ডফিল নির্ধারণ।
(ঘ) নিয়মিত ময়লা সংগ্রহ ও ডাস্টবিন ব্যবস্থাপনা নিশ্চিতকরণ।
(ঙ) “কপোতাক্ষ রিভার ইকো ট্যুরিজম” এলাকাকে “নো-ডাম্পিং জোন” ঘোষণা।

















