প্রতিনিধি ৬ ফেব্রুয়ারি ২০২৬ , ৬:১৭:৩৪ অনলাইন সংস্করণ
কে এম শাহীনুর রহমান:
সাতক্ষীরার তালায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তালা উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ’র মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারী) বেলা ১১ টায় তালা জামায়াত কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর ডাঃ মাহমুদুল হক এর সভাপতিত্বে ও পাটকেলঘাটা প্রেসক্লাবের সহ-সভাপতি খান নাজমুল হক এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ।
বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের সেক্রটারী মোঃ ইদ্রিস আলী, মোঃ আসাদুজ্জামান, তালা প্রেসক্লাবের সভাপতি এম এ হাকিম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আকবর হোসেন, পাটকেলঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইয়াছিন আলী প্রমুখ।
অধ্যক্ষ ইজ্জত উল্লাহ বলেন, সকল অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমারা এলাকাটা সুন্দর করে গড়ে তুলতে হবে সেক্ষেত্রে আপনাদের সহযোগীতা প্রয়োজন। আপনারা ন্যায় ও সত্যের মাধ্যমে প্রকৃত ঘটনা প্রকাশ করবেন সেটা যে দলের লোক হোক। আমি সংখ্যা গুরু-সংখ্যা লঘুতে বিশ্বাস করি না। এদেশের সকল নাগরিক সমান অধিকার ভোগ করবে। নির্বাচিত হলে চাঁদাবাজ, দখলবাজ মুক্ত করবো। প্রশাসনিক নিপিড়ন থেকে মুক্ত রাখা হবে। মজলুমের পাশে দাঁড়ানো আমাদের দলের নৈতিক সিদ্ধান্ত। আমি বিশ্বাস করি, আমাদের কোনো লোক এমন অনৈতিক কাজের সাথে জড়িত হবে না। এর পরও যদি এমন হয় তাহলে আমরা মজলুমের পাশে থাকবো।

















