প্রতিনিধি ১৪ জানুয়ারি ২০২৬ , ৯:০৫:৫৪ অনলাইন সংস্করণ
কে এম শাহীনুর রহমান:
সাতক্ষীরার তালায় র্যাব-৬ এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ শঙ্কর মন্ডল নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। সে উপজেলার বলরামপুর গ্রামের সন্তোষ মন্ডলের ছেলে।
মঙ্গলবার (১৩ জানুয়ারী) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ মাগুরা ইউনিয়নের বলরামপুর বাজারে অভিযান চালিয়ে শংকর মন্ডলকে একটি প্লাটিনা মোটরসাইকেল সহ আটক করে। এসময় তল্লাশি চালিয়ে ৭০ বোতল উইন কোরেক্সে মাদক উদ্ধার করা হয়।
র্যাব জানায়, আটককৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে তালা থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাবের এরিয়া কমান্ডার জানান, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারি ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) সহিদুল ইসলাম বলেন, আটককৃত কে মাদকদ্রব্য রাখা ও বিক্রয় মামলায় আটক দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

















