তালা

তালা উন্নয়নে নাগরিক ভাবনা নিয়ে মতবিনিময় সভা

  প্রতিনিধি ৯ জানুয়ারি ২০২৬ , ৯:৪৮:৩৫ অনলাইন সংস্করণ

‎কে এম শাহীনুর রহমান:

সাতক্ষীরার তালায় “এসো উন্নত তালা গড়ি” প্রতিপাদ্যকে সামনে নিয়ে তালা সদর উন্নয়নে নাগরিক সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯জানুয়ারী) সকাল ১১টার তালা উন্নয়ন কমিটির আয়োজনে বেসরকারী উন্নয়ন সংস্থা উইমেন জব ক্রিয়েশন সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয়।

তালা উন্নয়ন নাগরিক কমিটির সভাপতি বেসরকারী উন্নয়ন সংস্থা “উত্তরন”র পরিচালক শহিদুল ইসলামের সভাপতিত্বে ও উন্নয়ন প্রচেষ্টার পরিচালক শেখ ইয়াকুব আলীর সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপি,র প্রচার ও প্রকাশনা সম্পাদক ও  সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাবিবুল ইসলাম হাবিব।

বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি মৃনাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, সাস পরিচালক ইমান আলী, জালালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, তালা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আঃ মালেক, মুক্তিযোদ্ধা আলাউদ্দীন জোয়ার্দার, অধ্যক্ষ কামরুল ইসলাম সেলিম, সাবেক অধ্যক্ষ আঃ রহমান, অধ্যক্ষ বিধান চন্দ্র সাধু, সাবেক ভারঃ অধ্যক্ষ সাইফুল ইসলাম, অধ্যাপক মোশাররফ হোসেন, তালা প্রেস ক্লাবের সভাপতি এম এ হাকিম, সাধারন সম্পাদক ফারুক হোসেন জোয়ার্দার প্রমুখ।

উপস্থিত ছিলেন, অধ্যাপক রেজাউল করিম, আবু হাসান, অচিন্ত সাহা, উপজেলা যুবদলের আহবায়ক মির্জা আতিয়ার রহমান, সাবেক সাধারণ সম্পাদক সরদার ইয়াছিন, তালা সাংবাদিক ক্লাবের সভাপতি ও উন্নয়ন কমিটির সদস্য এস এম মোতাহিরুল হক শাহিন, সাধারন সম্পাদক সরদার আব্দুল্লাহ, তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আকবর হোসেন, উইমেন জব ক্রিয়েশন সেন্টারের পরিচালক আশরাফুন্নাহার আাশা, উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, সাংবাদিক সেলিম হায়দার, উন্নয়ন কমিটির সদস্য আলমগীর হোসেন, রেজাউল ইসলাম, খন্দকার মোয়াজ্জেম হোসেন, ডাঃ জাকির হোসেন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে হাবিবুল ইসলাম হাবিব বলেন, তালার উন্নয়নে আমি সবসময় পাশে ছিলাম, আগামীতেও থাকবো। আগামীতে কাজ করার সুযোগ পেলে পাটকেলঘাটা থানা কে উপজেলায় তালা উপজেলা কে পৌরসভায় রুপান্তরিত করা হবে।

তিনি বলেন, তালা আমার নিজের উপজেলা। আমি এমপি থাকা কালীন সময়ে তালা কপোতাক্ষ নদের উপর ব্রীজ সহ পাটকেলঘাটা-হরিণখোলা রাস্তা, তালা-মুড়াগাছা রাস্তা পাঁকা করা হয়েছে। অনেক স্কুল কলেজ করেছি। আগামীতে সুযোগ পেলে এই উন্নয়ন অব্যহত থাকবে।

অনুষ্ঠানে তালা উন্নয়নের রুপরেখা প্রেজেক্টরের মাধ্যমে উপস্থাপন করেন সাংবাদিক গাজী জাহিদুর রহমান ও  উত্তরণের প্রকল্প কর্মকর্তা দিলিপ সানা।

আরও খবর