তালা

তালায় বর্জ্য ব্যবস্থাপনা সঙ্কট নিরসনে উপজেলা নির্বাহী কর্মকর্তা উদ্যোগ!

  প্রতিনিধি ১৩ জানুয়ারি ২০২৬ , ৪:৫৪:২৩ অনলাইন সংস্করণ

কপোতাক্ষ টাইমস ডেক্সঃ

সাতক্ষীরার তালা উপজেলা সদরে বর্জ্য ব্যবস্থাপনায় জায়গার সংকট নিরসনে স্থানীয় যুব সমাজের দাবির প্রেক্ষিতে সমাধানের উদ্যোগ গ্রহণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসান। সকলের মতামতের ভিত্তিতে দ্রুততম সময়ের মধ্যে পরিবেশ বান্ধব ডাম্পিং জোন নির্মাণের জন্য সকলের সহযোগীতায় কামনা করেন।

মঙ্গলবার (১৩ জানুয়ারী) বিকেলে তালা সদরে কপোতাক্ষ নদের ধারে উন্মুক্ত স্থানে বর্জ্য ফেলার স্থান পরিদর্শন করেন তিনি।

এর আগে স্থানীয় তালা সচেতন যুবসমাজের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, “অবিলম্বে বর্জ্য ব্যবস্থাপনার জন্য উপযুক্ত স্থান চিহ্নিত করে সেখানে ডাম্পিং জোন তৈরি করা হবে। এ বিষয়ে তালা সচেতন যুব সমাজ ও উপজেলা প্রশাসন সমন্বিতভাবে কাজ করবে বলে জানান।

‎তিনি বলেন, “স্থানীয় যুবসমাজ ইতিমধ্যে জনসচেতনতা তৈরি করতে কাজ করছে। তাদের সঙ্গে আলোচনা করেই দ্রুত একটি টেকসই সমাধান বের করা হবে।”

উল্লেখ্য, তালা সদর এর বর্তমান বর্জ্য ফেলার স্থান নিয়ে স্থানীয়দের মধ্যে অসন্তোষ দীর্ঘদিনের। স্বাস্থ্যঝুঁকি ও পরিবেশ দূষণের আশঙ্কায় নতুন ও উপযুক্ত ডাম্পিং জোন দ্রুত তৈরির দাবি জানিয়ে আসছেন স্থানীয় বাসিন্দা ও সচেতন যুবসমাজ।

‎সচেতন যুবসমাজের পক্ষে প্রগতিশীল প্রকৌশলী পরিকল্পনাবিদ ও স্থাপিত সমাজ এর সদস্য ইঞ্জিনিয়ার  কে, এম, শাহারুজ্জামান, ইঞ্জিনিয়ার মোঃ মুশফিকুর রহমান, অনার্স তৃতীয় বর্ষের রিদওয়ানুল ইসলাম সহ সকল সদস্য উপস্থিত ছিলেন।

‎স্থানীয় যুবসমাজের পক্ষ থেকে জানানো হয়, উপজেলা নির্বাহী কর্মকর্তার দ্রুত পদক্ষেপের আশ্বাসে আমরা আশান্বিত। আমরা স্থানীয়ভাবে সম্ভাব্য স্থান চিহ্নিত করতে প্রস্তুত আছি এবং প্রয়োজনীয় সহযোগিতা করতে চাই। তালা উপজেলা প্রশাসন এর  সহযোগিতায় যৌথভাবে সম্ভাব্য স্থান নির্বাচন ও ডাম্পিং জোন নির্মাণের কাজ দ্রুতই শুরু হবে বলে জানান তারা।

আরও খবর