তালা

তালায় উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে নারী সমাবেশ অনুষ্ঠিত! ‎

  প্রতিনিধি ১১ জানুয়ারি ২০২৬ , ৩:৫৬:০৯ অনলাইন সংস্করণ

‎কে এম শাহীনুর রহমান :

সাতক্ষীরার তালায় উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে নারী নির্যাতন প্রতিরোধ, বাল্যবিবাহ রোধ, মানব পাচার প্রতিরোধ ও ভোটার উদ্বুদ্ধকরণে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

‎রবিবার (১১ জানুয়ারী) বিকালে সরুলিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন চত্বরে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয় ও উপজেলা পরিষদের উদ্যোগে এবং ইউনিয়ন পরিষদের সার্বিক ব্যবস্থাপনায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

‎তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসান এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার।

‎আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত খান।

‎বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুন নাহার।

‎বক্তব্য রাখেন, পাটকেলঘাটা থানা অফিসার ইনচার্জ (ওসি) লুৎফুল কবির, সরুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মাসুদুর রহমান প্রমুখ।

‎ইউপি সদস্য জামসেদ আলী, সাইফুল ইসলাম, রুস্তম আলী, নাজিম উদ্দীন, আব্দুল হামিদ, আজিবর রহমান, মোঃ আছিরুদ্দিন, সদস্যা রাফেজা বেগম, মনোয়ার বেগম, সাংবাদিক সহ ৮ শতাধিক উপকার ভোগী নারী এসময় উপস্থিত ছিলেন।

‎এরআগে উপজেলার নগরঘাটা ইউনিয়ন পরিষদ চত্বরে অনুরুপ সমাবেশ অনুষ্ঠিত হয়।

আরও খবর

বহেলিত তালা-কলারোয়ার উন্নয়নে নিজেকে উৎস্বর্গ করতে চাই, বিগত সরকারের কোনো এমপি এলাকার উন্নয়নে কাজ করেনি-হাবিবুল ইসলাম হাবিব!

তালায় সংগ্রাম ক্লাবের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত!

মব সন্ত্রাস শান্তিপূর্ণ নির্বাচনের অন্তরায়-মোড়ল জিয়া!

সাতক্ষীরার তালায় জাতীয়তাবাদী ছাত্রদল উপজেলা ও সরকারী কলেজ কমিটির উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সন ও সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে

বিগত সময়ে সবচেয়ে বেশি অপরাধ ও অন্যায় করা হয়েছে সাতক্ষীরার মানুষেমানুষের উপর-ডা. শফিকুর রহমান ‎

সাবেক প্রধন মন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক!