তালা

তালায় বসতবাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ!

  প্রতিনিধি ১২ এপ্রিল ২০২৬ , ১:২০:৩৭ অনলাইন সংস্করণ

কে এম শাহীনুর রহমান:

সাতক্ষীরার তালায় তিন পুরুষের বসতবাড়ি ভাংচুর করে মাটির সাথে মিশিয়ে ফেলে স্বর্ণালঙ্কারসহ নগদ টাকা লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।

রবিবার (১২ এপ্রিল) দুপুরে উত্তর মাছিয়াড়া গ্রামে এ ঘটনা ঘটে।
‎উত্তর মাছিয়াড়া গ্রামের মোহাম্মদ মোড়লের ছেলে ইউনুচ মোড়ল জানান, প্রায় ৪ শতক জমির ওপর তাদের বাপ-দাদার তিন পুরুষের বসতভিটা রয়েছে। প্রায় আট বছর আগে এ জমি নিয়ে প্রতিপক্ষ হযরত আলী মোড়ল আদালতে মামলা করেন, যা এখনো চলমান। আজ সকালে আমরা বাড়িতে না থাকার সুযোগে ১১টার দিকে মৃত্যু ছবেদ আলী মোড়লের ছেলে হযরত আলী মোড়ল (৫৭) ও তার ছেলে রাসেল মোড়ল (১৯) আমাদের ঘরের টিন ও টালির ছাউনি দেওয়া চারটি ঘর ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দেয়।

তিনি জানান, এ সময় তার ঘরে থাকা নগদ ১ লাখ ৫৫ হাজার টাকা এবং প্রায় দেড় ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। এসময় তারা আমার ছোট ভাই আকবার মোড়লের ঘর ভাঙচুর করে প্রায় সাড়ে ৬ লাখ টাকা ও তিন ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। এ ঘটনায় বাধা দিতে গেলে বৃদ্ধ মা মোমেনা বেগম (৮০)-কে মারধর করা হয় বলে জানান তিনি।
এঘটনার বিচার চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এই ভুক্তভোগী।

‎অভিযুক্ত রাসেল মোড়ল বলেন, “জমিটি আমাদের রেকর্ডভুক্ত। এ নিয়ে গ্রামে একাধিকবার সালিশ হয়েছে এবং রায় আমাদের পক্ষে এসেছে। তারা জমি না ছাড়ায় আমরা ঘর ভেঙেছি। তবে টাকা ও স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ অস্বীকার করেন তিনি।

‎এ বিষয়ে তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, এখনো কেনো অভিযোগ আসেনি। তবে লিখিত অভিযোগ দিলে তদন্ত করে  আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও খবর

তালায় শিক্ষার্থীকে মারপিটকারী সেই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তদন্তে প্রমানিত হলেও  ব্যবস্থা নেয়নি কতৃপক্ষ!

তালায় সাবেক জেলা পরিষদ সদস্য’র মাকে পিছিয়ে হত্যার চেষ্টা, আহত অবস্থায় হাসপাতালে ভর্তী!

তালায় খুলনা-সাতক্ষীরা মহাসড়ক ৪ লেনে উন্নীত করণ প্রকল্পে পরিবেশগত প্রভাব মূল্যায়ন বিষয়ক সভা অনুষ্ঠিত!

তালা মহিলা কলেজে শ্রী শ্রী সরস্বতী পূজা উদযাপণ

সাতক্ষীরার তালায় জাতীয়তাবাদী ছাত্রদল উপজেলা ও সরকারী কলেজ কমিটির উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সন ও সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে

কর্মস্থলে ফেরা হলো না রানার, সড়ক দূর্ঘটনায় নিহত!