তালা

‎তালার ইসলামকাটি ইউনিয়ন পরিষদের ব্যবস্থাপনায় নারী সমাবেশ অনুষ্ঠিত ! ‎ ‎

  প্রতিনিধি ২০ জানুয়ারি ২০২৬ , ৫:৪২:০৭ অনলাইন সংস্করণ

1-4064x3048-1-0-{}-0-12#

‎‎কে এম শাহীনুর রহমানঃ

সাতক্ষীরার তালায় উপজেলা প্রশাসনের সহযোগীতায় ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, বাল্য বিবাহ নিরোধ, মানব পাচার প্রতিরোধ, লিগ্যাল এইড সুবিধাপ্রদান ও ভোটার উদ্বুদ্ধকরণে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

‎মঙ্গলবার (২০ জানুয়ারী) সকালে ইসলামকাটি ইউনিয়ন পরিষদ চত্বরে সরকারী সুবিধাভোগী নারীদের নিয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

‎ইসলামকাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যাঃ গোলাম ফারুক এর সভাপতিত্বে ও ইউপি সদস্য আব্দুল হাকিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসান।

‎বক্তব্য রাখেন, মহিলা বিষয়ক অধিদপ্তরের দেবকী রায়, চলেয়া খাতুন, ইউপি সদস্য ইজাহার আলী, আল-আমীন, মোঃ ফেরদৌস, বিলকিস বেগম, জয়ন্তী দাস, লাকি আক্তার প্রমুখ।

‎উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসান বলেন, সরকার নারীদের উন্নয়নে ব্যাপক কর্মসূচী গ্রহণ করেছে। নারীদের অধিকার আদায়ের জন্য সরকার লিগ্যাল এইডের মাধ্যমে আইন সহযোগিতা দিচ্ছে। সকল ক্ষেত্রে নারীদের অংশগ্রহণের জন্য সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

‎ভোটার উদ্বুদ্ধ কারণে তিনি বলেন, আমরা যদি নতুন দেশ চাই তাহলে হাঁ ভোট দিতে হবে। হাঁ ভোট দিলে দেশে আইনের শ্বাসন প্রতিষ্ঠিত হবে। আমরা যদি হাঁ ভোট দিতে পারি তাহলে কোনো ব্যক্তি ২ বারের বেশী প্রধানমন্ত্রী হতে পারবে না। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে। ইচ্ছা করে কেউ কালাকানুন পাশ করাতে পারবে না। সংসদে নরী সদস্য সংখ্যা বৃদ্ধি পাবে। দেশ পরিচালনায় কেহ সকলের অংশগ্রহণ থাকবে এবং নতুন করে কেহ ফ্যাসিষ্ট হতে পারবে না ও ফ্যাসিবাদীব রাষ্ট্র বানাতে পারবে না।

আরও খবর