প্রতিনিধি ২১ ডিসেম্বর ২০২৫ , ২:৫১:৩৮ অনলাইন সংস্করণ
কে এম শাহীনুর রহমানঃ
সাতক্ষীরার তালায় ক্ষেতে বিষ মেশানো সরিষা বীজ ছিটিয়ে পোষা কবুতর সহ শত শত পাখি হত্যার অভিযোগ উঠেছে আব্দুল বারীর বিরুদ্ধে। সে উপজেলার হরিশ্চন্দ্রকাটি গ্রামের মৃত্যু খোদাবক্স শেখের ছেলে ও তালা মহিলা ডিগ্রি কলেজের প্রদর্শক। এঘটনায় তালা থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে হরিশ্চন্দ্রকাটি বিলে এঘটনা ঘটে।
প্রাপ্ত তথ্যে জানা যায়, আব্দুল বারী হরিশ্চন্দ্রকাঠি বিলে পাখির উপদ্রপ হতে ফসল রক্ষায় সরিষা বীজের সাথে বিষ মিশিয়ে ক্ষেতে বোনেন। পরদিন ওই ক্ষেতে শতাধিক ঘুঘু ও কবুতরের বিচরণ করা পাখিগুলো মারা যেতে থাকে। খবর পেয়ে খুলনা বন বিভাগের ওয়াইল্ডলাইফ অ্যান্ড বায়োডাইভারসিটি কনজারভেশন অফিসার তন্ময় আচার্য্য ঘটনাস্থল পরিদর্শন করেন।

সরেজমিন পরিদর্শনে দেখা যায়, কবুতর পালনকারী আব্দুল আজিজ, হায়দার আলী, জিন্নাত খাঁ মৃত কবুতর নিয়ে বসে আছে। আশপাশের বনজঙ্গল থেকে গ্রামবাসি ঘুঘু সহ বিভিন্ন প্রজাতির পাখি কুড়িয়ে একজায়গায় রাখছেন।
রহিমাবাদ গ্রামের আব্দুল আজিজ সরদার বলেন, বারিক শেখ বিষ দিয়ে আমার ২৪ টি সহ ৮০ টির বেশি কবুতর মেরে দিয়েছে, এখনো মারা যাচ্ছে। আশপাশের বনজঙ্গলেও মরা পাখি পাওয়া যাচ্ছে। ক্ষেতে বিষ দেয়ার কারণে শত শত পোষা ও বন্য পাখি মারা গেছে বলে জানান তিনি।
ওয়াইল্ডলাইফ অ্যান্ড বায়োডাইভারসিটি কনজারভেশন অফিসার তন্ময় আচার্য্য তন্ময় আচার্য্য সাংবাদিকদের বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এর একটা প্রতিকার হওয়া প্রয়োজন। এ বিষয়ে অবশ্যই আইন অনুযায়ী পদক্ষেপ নেয়া হবে।
অভিযুক্ত আব্দুল বারী বলেন, আমি শরিষার বীজে বিষ মিশায়নি। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেয়া হচ্ছে। আমি এ বিষয়ে কিছু জানিনা।
তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম বলেন, বিষয়টি শুনেছি তবে কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে বণ্য প্রাণী আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে।

















