তালা

তালায় জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থীর সৌজন্য সাক্ষাৎ!

  প্রতিনিধি ৯ জানুয়ারি ২০২৬ , ৫:৩৫:৫৩ অনলাইন সংস্করণ

1-4064x3048-1-0-{}-0-12#

কে এম শাহীনুর রহমান:

সাতক্ষীরার তালায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পরপ্রার্থী অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ সৌজন্য সাক্ষাতে ব্যস্ত সময় পার করছেন।

শুক্রবার (৯ জানুয়ারী) ভোর থেকে বিকাল ৪ টা পর্যন্ত এই কর্মসূচী অব্যহত থাকবে বলে জানা গেছে।

সৌজন্য সাক্ষাতের অংশ হিসেবে ভোরে তালা বাজারে মৃত্যু রফিকুল ইসলামের বাড়িতে উপস্থিত হয়ে শোক প্রকাশ করেন এবং পরিবারের সদস্যদের সমবেদনা জানান।

‎এরপর উপজেলার বারুইহাটি গ্রামে আবুল হোসেনের মায়ের মৃত্যুতে সমবেদনা জানাতে তার বাড়িতে হাজির হন এবং উপস্থিত জনসাধারণের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

এরপর উপজেলার আটারই গ্রামের প্রতিটি বাড়ি বাড়ি ঘুরে নারী পুরুষ সহ সকলের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

‎দুপুরে বারুইহাটি জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করে রফিকুল ইসলামের নামাজে জানাজায় অংগ্রহণ করবেন বলে একটি সূত্র জানায়।

‎বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত তালা সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী এ্যড. মশিয়ার রহমান, উপজেলা যুব জামায়াতের সভাপতি মোস্তাফিজুর রহমান রেন্টু, তালা সদর ইউপি সদস্য মোঃ মফিজুর রহমান, মোঃ আসাদুজ্জামান সহ দলীয় নেতাকর্মী ও সাংবাদিকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

আরও খবর