তালা

তালায় জেলা প্রশাসকের বিরুদ্ধে কটুক্তির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত!

  প্রতিনিধি ২৮ জুন ২০২৬ , ৫:৫৮:২৪ অনলাইন সংস্করণ

0-0x0-0-0-{}-0-0#bokehtype:0#;illum:0 scene:0 humanIn:0;

কে এম শাহীনুর রহমানঃ

সাতক্ষীরার তালায় উপজেলা মহিলা দলের উদ্যোগে নারী জেলা প্রশাসক কে নিয়ে জাতীয় সংসদে পোশাক ও ব্যক্তিগত বিষয় নিয়ে কটুক্তির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৮ জুন) সকালে তালা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

তালা উপজেলা মহিলা দলের সভাপতি মেহেরুন নেছা মিনি’র সভাপতিত্বে ও উপজেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাইদুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাক্ষ শফিকুল ইসলাম।

‎বক্তব্য রাখেন, উপজেলা যুব দলের আহবায়ক মীর্জা আতিয়ার রহমান, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহবায়ক হাফিজুর রহমান, উপজেলা মহিলা দল নেত্রী নাহিদা সুলতানা মিলি, নাজনীন আক্তার কেয়া প্রমুখ।

‎তালা উপজেলা জাতীয়তাবাদী দল, মহিলা দল, যুবদল, সেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এসময় উপস্থিত ছিলেন।

সভায় বক্তরা বলেন, সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম মহান জাতীয় সংসদে সাতক্ষীরা জেলা প্রশাসক কাউসার আজিজ কে নিয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাতের মিথ্যা অজুহাত ও পরিধেয় পোশাক নিয়ে কুরুচিপূর্ণ ও শিষ্টাচার বহির্ভূত বক্তব্য দিয়েছেন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একজন সংসদ সদস্য’র মুখে এধরণের বক্তব্য জাতি প্রত্যাশা করে না। এসময় তার এই কুরুচিপূর্ণ বক্তব্যে প্রত্যাহারের দাবি জানান তারা।

আরও খবর