তালা

তালায় অবৈধ বালু উত্তোলনে ভ্রাম্যমান আদালতের অভিযান, মেশিন জব্দ সহ জরিমানা আদায়!

  প্রতিনিধি ১৩ জানুয়ারি ২০২৬ , ১:৩৩:২৫ অনলাইন সংস্করণ

‎কে এম শাহীনুর রহমানঃ

সাতক্ষীরার তালায় অবৈধ ভাবে ভূগর্ভস্থ বালু উত্তোলনের অভিযোগে পৃথক অভিযানে দুটি মেশিন জব্দ সহ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারী) দুপুরে তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যজিস্ট্রেট মোঃ রাহাত খান এই অভযান পরিচালনা করেন।

‎প্রাপ্ত তালা উপজেলার হরিহরনগর এলাকায় অভিযান চালিয়ে আশাশুনি উপজেলার কালিমাখালি গ্রামের মৃত শাহাবুদ্দিন সরদারের ছেলে আঃ রহিম (৫০) ও একই গ্রামের
‎কওছার মোড়লের ছেলে আলী হাসান (২৮) কে অবৈধভাবে বালু উত্তোলন কালে আটক করে। এসময় বালু উত্তোলনের দুটি মেশিন, ৮ টি লোহার পাইপ জব্দ করা হয়।

‎একই সময়ে পার্শ্ববর্তী বিলে অভিযান চালিয়ে আরও একটি মেশিন জব্দ করা হয়।

‎এদিন সন্ধ্যায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় ও মেশিন দুটি আটক রাখা হয়।

‎উপজেলা সহকারী কমিশনার ভূমি রাহাত খান বলেন, অবৈধ ভাবে বালু উত্তোলনের অভিযোগে ২টি মেশিন সহ যন্ত্রাংশ ও ২ জন মালিক কে আটক করা হয়। সন্ধ্যায় আটক ব্যক্তিদের ২০১০ সালের বালু ও মাটি ব্যবস্থাপনা আইনের ১৫ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা আদায় পূর্বক মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে এবং মেশিন আটকানো হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যহত থাকবে বলে জানান তিনি।

আরও খবর