তালা

তালায় নদী পারাপারের সময় নৌকা থেকে পড়ে একজনের মৃত্যু!

  প্রতিনিধি ৬ জানুয়ারি ২০২৬ , ১:০৮:০২ অনলাইন সংস্করণ

কে এম শাহীনুর রহমান :

সাতক্ষীরার তালায় নদী পারাপারের সময় নৌকা থেকে পড়ে মোঃ রবিউল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানা গেছে। সে পাইকগাছা উপজেলার মটবাটী গ্রামের মুনছুর আলী গাজীর ছেলে।

‎মঙ্গলবার (৬ জানুয়ারী) দুপুর ১ টায় বালিয়া-সোনাতোনকাটি খেয়াঘাটে এ ঘটনা ঘটে।

প্রাপ্ত তথ্যে জানা যায়, পাইকগাছা উপজেলার মটবাটী গ্রামের রবিউল ইসলাম দীর্ঘদিন যাবৎ তালার মাগুরায় পরিবার পরিজন নিয়ে বসবাস করেন। পারিবারিক কাজে মটবাটী যাওয়ার সময় নদী পারাপারের সময় নৌকা থেকে কপোতাক্ষ নদের মাঝ বরাবর পড়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি।‎

খেশরা ইউপি সদস্য বিল্লাল হোসেন বলেন, খেয়া পারাপারের সময় আমরা খেয়াঘাটে বসে ছিলাম। নৌকায় মাত্র ৪ জন লোক ছিলো। আমরা খোঁজ নিয়ে জেনেছি, লোকটির মৃর্গী রোগ ছিলো। নদী পারাপারের সময় তার এই রোগের লক্ষ্মণ দেখা দিলে সে নদীর মাঝখানে পড়ে যায়। ঘটনার পরপরই সাতক্ষীরা সহকারী পুলিশ সুপার (সার্কেল এসপি), তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) সহিদুল ইসলাম ও ফায়ার সার্ভিসের ডুবুরিদল হাজির লাশের খোঁজাখুজি শুরু করে তবে সন্ধ্যা পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি। আগামীকাল সকাল ৯ টায় আবারও ডুবুরি নামবে বলে জানান তিনি।

‎তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) সহিদুল ইসলাম বলেন, সমন্বিত উদ্যোগ গ্রহণ করে ও ডুবুরি নামিয়েও লাশ উদ্ধার করা সম্ভব হয়নি।

আরও খবর