তালা

তালায় সাবেক ইউনিয়ন ভূমি অফিসের নায়েব আব্দুল জলিলের মোটরসাইকেল চালানো অবস্থায় মৃত্যু!

  প্রতিনিধি ২৬ ডিসেম্বর ২০২৫ , ১২:৫২:১২ অনলাইন সংস্করণ

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি :

সাতক্ষীরার তালায় সাবেক ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা  আব্দুল জলিল (৬০) মোটরসাইকেল চালানো অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন। তিনি তালা সদর ইউনিয়নের মুড়াকলিয়া গ্রামের মৃত তাজল শেখের পুত্র।

শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে উপজেলা সদরের মাঝিয়াড়া বাজারে তার মৃত্যু হয়।

মুড়াকলিয়া গ্রামের সোহাগ পারভেজ জানান, শুক্রবার দুপুরে তালার মাঝিয়াড়া এলাকায় আব্দুল জলিল হৃদরোগে আক্রান্ত হয়ে মোটরসাইকেল থেকে পড়ে যান। এ সময় স্থানীয়রা তাকে শনাক্ত করে তার পরিবারকে খবর দেন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে খুলনায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
তার এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও খবর