প্রতিনিধি ২৮ ডিসেম্বর ২০২৫ , ৫:২১:০২ অনলাইন সংস্করণ
কে এম শাহীনুর রহমানঃ

তালায় প্রাথমিক বিদ্যালয় ভিত্তিক বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৮ ডিসেম্বর) তালা বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মেলা অনুষ্ঠিত হয়। উক্ত মেলায় উপজেলার ৮ ক্লাস্টারের শিক্ষক-শিক্ষার্থী অংশগ্রহণ করে।
দুপুরে মেলা পরিদর্শন করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গাজী সায়ফুল ইসলাম, অধ্যক্ষ আব্দুর রহমান, সহকারী শিক্ষা কর্মকর্তা বাবলু রহমান, ওমর ফারুক, অসিত কুমার বর্মন, সন্তোষ কুমার, শিক্ষক সুর্য পাল, এস এম লিয়াকত হোসেন, ওলিউর রহমান প্রমুখ।

















