তালা

অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহর শাশুড়ীর মৃত্যুতে তালা প্রেসক্লাব শোক!

  প্রতিনিধি ১৮ মে ২০২৬ , ২:৫৬:১৫ অনলাইন সংস্করণ

এম মোতাহিরুল হক শাহিন, বিশেষ প্রতিনিধিঃ

সাতক্ষীরা -১( তালা- কলারোয়ায়) সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহর শাশুড়ি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার সাবেক নায়েবে আমীর, কলারোয়া সরকারি কলেজের সাবেক অধ্যাপক মইনুল হক এর সহধর্মিনী ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রবিবার (১৭ মে) সন্ধ্যায় নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন।

আমরা মরহুমের রুহের শান্তি কামনা করছি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। পরম করুণাময় যেন এই কঠিন সময়ে তাঁর পরিবারকে ধৈর্য ধারণ করার শক্তি দান কামনায় শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তালা প্রেসক্লাব বিবৃতি জানিয়েছেন সভাপতি সেলিম হায়দার, সিনিয়র সহ সভাপতি গাজী জাহিদুর রহমান, সহ-সভাপতি কাজী আরিফুল হক ভুলু, আসাদুজ্জামান রাজু, খলিলুর রহমান লিথু, সাধারণ সম্পাদক ফারুক হোসেন জোয়ার্দার, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রেন্টু, সহ-সম্পাদক মোঃ ইলিয়াস হোসেন, মোঃ খলিলুর রহমান রহমান, সংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, সহ সংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, অর্থ সম্পাদক এস এম মোতাহিরুল হক শাহিন, দপ্তর সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, প্রচার সম্পাদক সেকান্দার আবু জাফর বাবু, উপপ্রচার সম্পাদক আরিফ বিল্লাহ, সাহিত্য সম্পাদক অর্জুন বিশ্বাস, সমাজকল্যাণ সম্পাদক আজমল হোসেন জুয়েল, ক্রীড়া সম্পাদক কাজী লিয়াকত হোসেন, তথ্য ও প্রযুক্তি  সম্পাদক রিয়াদ হোসেন, নির্বাহী সদস্য প্রনব ঘোষ বাবলু, রোকনুজ্জামান টিপু, কে এম শাহিনুর রহমান, এস এম নাহিদ হাসান, মোঃ আজিজুর রহমান, শিরিন সুলতানা প্রমুখ।

আরও খবর