তালা

তালায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত!

  প্রতিনিধি ১১ মে ২০২৬ , ১২:৩৯:২৮ অনলাইন সংস্করণ

1-4064x3048-1-0-{}-0-12#

কে এম শাহীনুর রহমান:

সাতক্ষীরার তালায় উপজেলা বিএনপির উদ্যোগে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন পরবর্তী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ মে) বিকালে তালা শিল্পকলা একাডেমি হলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

‎সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মহব্বত হোসেন।

তিনি বলেন, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক শেখ শফিকুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত পোস্ট ছড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে। এসব কর্মকাণ্ডকে রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ বলে দাবি করেন নেতৃবৃন্দ।

বক্তব্যে আরও বলা হয়, একটি স্বার্থান্বেষী মহল দীর্ঘদিন ধরে তালা উপজেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম ও জনপ্রিয়তা ক্ষুণ্ন করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে এসব অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষকে সত্যতা যাচাই করে অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলনে প্রশাসনের প্রতি দাবি জানিয়ে বলা হয়, যারা ভুয়া আইডি খুলে মানহানিকর পোস্ট ও অপপ্রচার চালাচ্ছে, তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণেরও দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলন শেষে তালা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি তালা উপশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সহ-সভাপতি ও জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, সাধারণ সম্পাদক অধ্যক্ষ সফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন, ইসলামকাটি ইউনিয়ন বিএনপি সভাপতি গাজী সুলতান আহম্মদ, উপজেলা যুবদলের আহবায়ক মির্জা আতিয়ার রহমান, যুগ্ম আহবায়ক সাইদুর রহমান, তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জোয়ার্দার ফারুক হোসেন, উপজেলা ছাত্রদলের সভাপতি হাফিজুর রহমানসহ বিএনপি ও সহযোগী সংগঠনের ৩ শতাধিক নেতাকর্মী এসময় উপস্থিত ছিলেন।

আরও খবর

তালায় প্রাথমিক বিদ্যালয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

নামাজ মানুষকে অন্যায় থেকে বিরত রাখে, রোজা শেখায় তাকওয়া” — এমপি ইজ্জত উল্লাহ

তালায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সংক্রান্ত সচেতনতা ও নির্বাচনী আচরণ বিধি প্রতিপালন সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত!

তালায় উপজেলা ছাত্র দলের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত!

তালায় প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত!

তালায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত!