প্রতিনিধি ১৪ জানুয়ারি ২০২৬ , ৭:০৫:০৭ অনলাইন সংস্করণ
কে এম শাহীনুর রহমানঃ
সাতক্ষীরার তালা উপজেলার সদর ইউনিয়নে দিনব্যাপী নিরবিচ্ছিন্ন গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন, কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাবিবুল ইসলাম হাবিব। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার গণসংযোগ অব্যহত আছে।
বুধবার (১৪ জানুয়ারী) সকাল ৮টা থেকে গভীর রাত পর্যন্ত গণসংযোগ অব্যহত থাকার কথা জানিয়েছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম।
সকাল ৮ টায় মাঝিয়াড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে গণসংযোগ শুরু হয়ে গভীর রাত পর্যন্ত চলে।
কর্মসূচীর মধ্যে রয়েছে, সকাল ৯ টায় মুড়াকলিয়া এম কে হাইস্কুল মাঠ, সকাল ১০ টায় ভায়ড়া, ১১ টায় তালা মহল্লাপাড়া, সাড়ে ১১টায় তালা ব্রীজমোড়, ১২ টায় রহিমাবাদ সরদার পাড়া মসজিদ, সাড়ে ১২ টায় বারুইহাটি বটতলা, বেলা ১ টায় আটারই পশ্চিম পাড়া, দেড়টায় মধ্যে আটারই সরকারী প্রথমিক বিদ্যালয়, বেলা ২টায় আটারই দাসপাড়া, দুপুর আড়াইটায় জেয়ালা ঘোষপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, বিকাল ৪ টায় আটারই ঝাউতলা মাদ্রাসা, সাড়ে ৪ টায় জেয়ালা নলতা নুরুল মাষ্টারের মেহগনি বাগান মাঠ, বিকাল ৫টায় জয়ালা শিকারী পাড়া, সন্ধ্যা ৬ টায় খেজুরবুনিয়া বাজার, ৭ টায় শেখের হাট ও রাত ৮ জাতপুর বাজারে গণসংযোগের মাধ্যমে দিনের কর্মসূচী শেষ হয়।
তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম বিশ্বাস, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সরদার, উপজেলা যুবদলের আহবায়ক মীর্জা আতিয়ার রহমান, সিনিয়র যুগ্ম আহবায়ক সাইদুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক স ম ইয়াছিনউল্লাহ, তালা প্রসক্লাবের সাধারণ সম্পাদক জোয়ার্দার ফারুক হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা সৈয়দ সোহেল রানা, বিএনপি নেতা রেজাউল হোসেন, উপজেলা ছাত্র দলের সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক এস কে ফারুক হোসেন, ইউনিয়ন যুবদলের আহবায়ক আহম্মদ আলী, সদস্য সচিব কামরুল ইসলাম, ছাত্রনেতা রিপন ইসলাম সহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী এসময় উপস্থিত ছিলেন।
হাবিবুল ইসলাম হাবিব বলেন, বিগত বিএনপি সরকারের সময়ে আমি পাটকেলঘাটা থানা, তালা ব্রীজ, পাটকেলঘাটা-দলুয়া, পাটকেলঘাটা-জেঠুয়া, তালা-হরিহরনগর সহ অসংখ্য রাস্তাঘাট, স্কুল-কলেজ তৈরী ও এমপিও ভূক্ত করেছিলাম। এলাকার উন্নয়নের জন্য দলমত নির্বিশেষে ভোট প্রার্থনা করেন তিনি।
তিনি বলেন, বিগত ফ্যাসিষ্ট সরকারের সময় কোনো এমপি উন্নয়নে তেমন কোনো ভূমিকা রাখতে পারেনি। আপনারা কাজ করার সুযোগ দিয়েছিলেন বলেই বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আমার উপর আস্থা রেখেছেন। আবারও কাজ করার সুযোগ দিলে তালা-কলারোয়া’র উন্নয়নে ভূমিকা রাখতে পারবো। আপনারা আমার উপর বিশ্বাস রাখতে পারেন। আমার দ্বারা কোনো জুলুম, অন্যায়, অত্যাচার, দূর্ণীতি হবে না। দলমত নির্বিশেষে সকলে এক হয়ে কাজ করলে এলাকার উন্নয়ন সম্ভব হবে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, বিগত ফ্যাসিষ্ট সরকার একটি মিথ্যা মামলায় ফরমায়েসী রায়ে আমাকে ৭০ বছর সাজা করিয়েছিলো। আমি আপনাদের কাছে আসতে পারবো কখনো ভাবিনি। আপনাদের দোয়া ও ভালোবাসায় আপনাদের কাছে আসতে পেরেছি। তুমুল ছাত্র আন্দোলনের ফলে ফ্যাসিষ্ট দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে এবং আমাকে বাইরে আসার সুযোগ করে দিয়েছে। এই আন্দোলনে সকল শহীদের আত্মার মাগফিরাত এবং সকল আহতদের সুস্থতা কামনা করছি। অতীতের মতো আপনাদের অকুণ্ঠ সমর্থন পাবো বলে আমি বিশ্বাস করি।

















