তালা

তালায় সাংবাদিক ক্লাব এর ১ম বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা ও দোআ অনুষ্ঠান !

  প্রতিনিধি ১ জানুয়ারি ২০২৬ , ১২:০৮:৩৪ অনলাইন সংস্করণ

এস এম মোতাহিরুল হক শাহিন, তালাঃ

সাতক্ষীরার তালায় ” তালা সাংবাদিক ক্লাব”- এর ১ম বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩১ ডিসেম্বর) রাতে ” তালা সাংবাদিক ক্লাব”-এর নিজস্ব কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

‎ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এস এম মোতাহিরুল হক শাহিন এর সভাপতিত্বে সাধারন সম্পাদক সরদার আবদুল্লাহ এর পরিচালনায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিঠু।

‎উপস্থিত ছিলেন সহ সভাপতি অহিদুজ্জামান রিপন, জি এম নাহিদ হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মিলন গোলদার, সাংগঠনিক সম্পাদক মহিবুল্লাহ মুহিব, অর্থ সম্পাদক হামিদুল ইসলাম, দপ্তর  সম্পাদক আলমগীর হোসেন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক কাজী রিয়াজুল  ইসলাম, প্রচার সম্পাদক আলামিন হোসেন, সহ-প্রচার সম্পাদক মোঃ হাবিবুর রহমান, ক্রিড়া সম্পাদক ইমরান সোহেল সোহেল, সহ-ক্রিড়া সম্পাদক মোঃ রবিউল ইসলাম রবি, আইন সম্পাদক মহিদুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক মোঃ রাজিন, সহ -সাংস্কৃতিক সম্পাদক সাইফুল্লাহ আল আজাদী, সহ-সাংস্কৃতিক সম্পাদক  মোঃ আব্দুল্লাহ আল মামুন, মহিলা  বিষয়ক সম্পাদক শামছুন নাহার, মোঃ মতিউর রহমান, মোঃ আরিফুল ইসলাম, শফিকুল ইসলাম, বাদশা  প্রমুখ।

‎অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বলেন, সাংবাদিকতা একটি সেবা মুলক পেশা। কিছু নামধারী হলুদ সাংবাদিকদের কারনে এটি কে কলুষিত করা হচ্ছে।আসুন আমরা সত্য, ন্যায় ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে দেশ সেবায় সহযোগিতা করি।

অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা এবং পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।

আরও খবর